শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

কলকাতায় লিওনেল মেসি ইভেন্টে বিশৃঙ্খলা, মমতা ব্যানার্জি ক্ষমা প্রার্থনা, ক্রীড়ামন্ত্রী পদত্যাগ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

কলকাতায় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যুবভারতী মাঠে মেসির আগমনের আগে থেকেই গ্যালারিতে দর্শকরা উপস্থিত ছিলেন। মেসি পৌঁছার পর অনেকে তাকে ঘিরে ধরেন, ছবি তুলতে চেষ্টা করেন।

মেসির নিরাপত্তারক্ষীদের উপস্থিতি সত্ত্বেও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। মাত্র ২২ মিনিটের মধ্যে মেসিকে মাঠ ত্যাগ করতে হয়। এরপর দর্শকরা চেয়ার ও বোতল ছুড়ে মারতে থাকেন এবং গেট ভেঙে মাঠে প্রবেশ করেন। এই ঘটনায় কয়েকজন আহত হন এবং ব্যাপক ভাঙচুর ঘটে।

ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি রাজ্য ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছেন। তবে এই পদক্ষেপেও পরিস্থিতি শান্ত হয়নি।

মেসি এই ঘটনার বিষয়ে সরাসরি কিছু বলেননি। তবে তার ভারত সফরের স্মৃতিচারণায় কলকাতার যুবভারতীর অনুষ্ঠানকে ভিডিওতে অন্তর্ভুক্ত করা হয়নি। ভিডিওতে মুম্বাই, হায়দরাবাদ ও দিল্লির বিভিন্ন ইভেন্টের মুহূর্ত দেখানো হয়েছে। শুধুমাত্র কলকাতার মূর্তি উন্মোচনের দৃশ্য অন্তর্ভুক্ত হয়েছে। মেসি তার ভিডিওর ক্যাপশনে উল্লেখ করেছেন, “দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ ও কলকাতায় গিয়েছি। যে আতিথেয়তা ও ভালোবাসা পেয়েছি তার জন্য ধন্যবাদ। আশা করি ভারতে ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল।”

মেসি ভারতবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “গত কয়েক দিন ধরে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য সবার আগে ভারতকে ধন্যবাদ। এই সফর খুব অল্প সময়ের হলেও যে ভালোবাসা পেয়েছি তাতে সব ক্লান্তি দূর হয়ে গেছে। আশা করি এক দিন আমরা ভারতে খেলব, খেলতে না পারলেও অবশ্যই আসব।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ