রবিবার, জুন ২৮, ২০২৬

ওসমান হাদির মৃত্যুর খবরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীন হামলা

পাঠক প্রিয়

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৩ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৪৩ জন...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

মাদক কারবারিদের হামলা, হাতীবান্ধায় আহত ২ পুলিশ কর্মকর্তা

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় আসামি গ্রেফতার অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় গুরুতর আহত...

রাসায়নিকমুক্ত পেঁপে চিনবেন যেভাবে, জেনে নিন সহজ কিছু উপায়

লাইফস্টাইল ডেস্ক: স্বাস্থ্য ভালো রাখতে ফলমূল খাওয়ার বিকল্প নেই। তবে বর্তমান বাজার পরিস্থিতিতে ফল কেনার সময় বাড়তি সতর্কতা জরুরি...

রোহিঙ্গা সংকট সমাধানেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে চীন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানে চীন সহযোগিতা...

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, কারওয়ান বাজার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীতে চরম উত্তেজনার মধ্যে দেশের শীর্ষ দুটি গণমাধ্যম—প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে নজিরবিহীন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয় এবং ফার্মগেটে ডেইলি স্টার ভবনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগের দিক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসা উত্তেজিত জনতা প্রথমে প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয়। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে হামলাকারীদের একটি অংশ কার্যালয়ের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। অফিসের কাগজপত্র ও কম্পিউটার নিচে ফেলে দেওয়া হয় এবং কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করা হয়।

প্রথম আলোতে হামলার পর বিক্ষুব্ধ জনতা খানিকটা দূরে অবস্থিত ডেইলি স্টার ভবনের দিকে অগ্রসর হয়। সেখানে ভবনের ভেতরে ঢুকে নিচতলায় অগ্নিসংযোগ করা হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনটির ভেতরে থাকা সংবাদকর্মীরা বের হতে না পেরে ছাদে আশ্রয় নিতে বাধ্য হন। এ সময় অন্তত ২০ জন সাংবাদিক ভবনের ছাদে আটকা পড়েন।

আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন অনেকে। জীবন বাঁচাতে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকুতি জানান। ডেইলি স্টারের প্রধান প্রতিবেদক পার্থ প্রতীম ভট্টাচার্য রাত সোয়া ২টার দিকে জানান, “আমরা সবাই ছাদে আটকে আছি, জীবন নিয়ে লড়ছি।”
ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম ফেসবুকে লেখেন, “আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে ধোঁয়া। আমি ভিতরে আটকে আছি।”
আরেক সাংবাদিক আহমেদ দ্বীপ্ত একটি ভিডিও পোস্ট করে লেখেন, “এমন লেট নাইট ডিউটি যেন কারও জীবনে না আসে। ভবনে আগুন দেওয়া হয়েছে।”

এদিকে প্রথম আলো কার্যালয় থেকে কর্মীরা নিরাপদে বের হয়ে আসতে পারলেও ডেইলি স্টার ভবনের নিচতলায় অগ্নিসংযোগের কারণে সেখানকার কর্মীরা দীর্ঘ সময় আটকা পড়েন। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, তিনটি ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হলেও বিক্ষুব্ধ জনতার কারণে কিছু ইউনিট পথে আটকা পড়ে। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় প্রথম আলোতে দুটি এবং ডেইলি স্টারে একটি ইউনিট আগুন নির্বাপণের কাজ করে। রাত ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর ছাদে আটকা পড়া সাংবাদিকদের লেডারের সাহায্যে নামিয়ে আনা শুরু হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, কয়েক শ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছে। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক বিবৃতিতে বলেন, “শরিফ ওসমান হাদির লড়াই ছিল গঠনতান্ত্রিক ও প্রতিষ্ঠান গড়ার লড়াই। যারা আগুন দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে, তারা হাদির চেতনার বিরোধী। এটি একটি পরিকল্পিত স্যাবোটেজ।”
তিনি শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়ে বলেন, “হাদির শহীদি মৃত্যুকে কোনো হঠকারী গোষ্ঠীর হাতে ব্যবহার করতে দেওয়া হবে না।”

ঘটনার সময় রাত আড়াইটার দিকেও কারওয়ান বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ