বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

এনসিপির মনোনয়নপত্র বিক্রি নয় দিনে ছাড়াল এক হাজার

পাঠক প্রিয়

 

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত সময়সূচি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিক্রি অব্যাহত রয়েছে। গত ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রমের নবম দিন শুক্রবার পর্যন্ত মোট এক হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

শুক্রবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এতে দল আরও সুসংগঠিত ও নির্বাচনীভাবে শক্তিশালী হয়ে উঠছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, জনগণের প্রত্যাশা অনুযায়ী যোগ্য, সৎ ও কর্মক্ষম নেতৃত্ব গড়ে তুলতে মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করা হবে। শিগগিরই মনোনয়ন দাখিল, যাচাই এবং দলীয় প্রার্থিতা চূড়ান্ত করার সময়সূচিও ঘোষণা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ