মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা ও তার স্বামী খালেদ সাইফুল্লাহ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৫: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও তার স্বামী, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেছেন।

তাসনিম জারা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। খালেদ সাইফুল্লাহ জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি দল ছাড়ছেন।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তারা দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানান। তবে তাসনিম জারা নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে জানিয়েছেন, তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

এনসিপির জ্যেষ্ঠ নারী নেতাদের মধ্যে অধিকাংশ জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোটের বিরোধী। এর মধ্যে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম, জ্যেষ্ঠ সদস্য সচিব নাহিদ সারোয়ার নিভা ও যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন ক্ষোভ প্রকাশ করেছেন।

তাসনিম জারা ফেসবুকে জানান, তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের মাধ্যমে সংসদে গিয়ে ঢাকা-৯ আসনের মানুষের সেবা করা। তবে বাস্তবিক পরিস্থিতিতে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হবেন।

আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে তাসনিম জারা গণচাঁদার মাধ্যমে ৪৭ লাখ টাকা সংগ্রহ করেছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ায়, এই অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর আহ্বান করেছেন।

এনসিপি সূত্র জানিয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিষয়ে অসন্তুষ্টি ছিল তাসনিম জারার পদত্যাগের মূল কারণ। পদত্যাগের পর ঢাকা-৯ আসনে এনসিপির প্রার্থী হতে পারে হুমায়রা নূর, যদিও জামায়াত এই আসন ছাড়বে কি না তা নিশ্চিত নয়।

সর্বশেষ সংবাদ

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান...

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

জনপ্রিয় সংবাদ