সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

এনসিপি ত্যাগের পর ‘ক্রাউড ফান্ডিং’ ফেরত দেওয়া হবে, আপিলে জয়ী হওয়ার আশা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ৩ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা জানিয়েছেন, এনসিপি ত্যাগের কারণে নির্বাচনী তহবিলের জন্য যারা ‘ক্রাউড ফান্ডিং’ থেকে অর্থ ফেরত চাইবেন, তাদের সবার টাকা ফেরত দেওয়া হবে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, “যখন আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি, তখন থেকেই জানিয়েছিলাম– এনসিপি ছেড়ে স্বতন্ত্র হওয়ার কারণে কেউ টাকা ফেরত চাইলে তা ফেরত দেওয়া হবে। এখন পর্যন্ত ২০৫ জন বিকাশের মাধ্যমে টাকা ফেরত চেয়েছেন এবং তাদের সকলের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, যারা এখনও টাকা ফেরত চাইবেন, তাদের জন্য একটি ফর্মের লিংক ভিডিওর ক্যাপশন ও কমেন্টে দেওয়া হয়েছে। “যারা টাকা ফেরত চাইবেন, তাদের প্রত্যেকের টাকা ফেরত দেওয়া হবে। এতে কোনো সংশয় নেই।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার পর যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা শনিবার দুপুরে তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাসনিম জারা আপিল প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি বলেন, “মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেকেই চিন্তিত হচ্ছেন যে আমি নির্বাচনে লড়তে পারব কি না। তবে আমরা দৃঢ় বিশ্বাস করি, আপিলে আমরা জয়ী হব এবং সমর্থকদের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ব।”

নিজের আইনজীবীর বরাত দিয়ে তাসনিম জারা বলেন, “আপিলে বলার মতো শক্ত যুক্তি ও অতীতের নজির রয়েছে।” তিনি সমর্থকদেরও নিরাশ না হওয়ার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তাসনিম জারা জানিয়েছেন, তিনি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ