বুধবার, জুন ৩, ২০২৬

একাত্তরকে পেছনে ফেললে অস্তিত্ব হারাবে বাংলাদেশ : মির্জা ফখরুল

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

ঠাকুরগাঁও প্রতিনিধি

একাত্তরের স্বাধীনতাই আমাদের জাতিগত অস্তিত্ব—এ কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে একাত্তরকে পেছনে ফেলতে চায়। কিন্তু একাত্তরকে অস্বীকার বা পেছনে ফেললে জাতি হিসেবে আমাদের অস্তিত্বই থাকবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের শিকড় কোথায়—তা আমাদের জানা দরকার। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের একটি স্বাধীন দেশ ও ভূখণ্ড দিয়েছে। সেই স্বাধীনতা আমাদের সামনে বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি করেছে।”

তিনি আরও বলেন, “দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ঠেলে দিতে চায়। কিন্তু একাত্তরই আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই আমাদের সামনে এগোতে হবে। ১৯৭১ সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছি।”

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, “মিথ্যা প্রচারণা চালিয়ে মানুষের চিন্তাভাবনায় বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”

ভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “পাঁচ বছর পরপর যে নির্বাচন আসে, সেই ভোট হচ্ছে পবিত্র আমানত। ধর্মের ভাষায় একে খেয়ানত করা যাবে না। তাই ভোট দিতে হবে নিজের বিবেক অনুযায়ী, সেই ব্যক্তিকে যিনি ভোটের মর্যাদা রক্ষা করবেন।”

তিনি অভিযোগ করে বলেন, “ভোটের সময় নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়। দুর্ভাগ্যজনকভাবে ঠাকুরগাঁওয়েও সেই অপচেষ্টা চলছে।”

সভা শেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ