বুধবার, জুলাই ২৯, ২০২৬

ঈশ্বরদীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঈশ্বরদীতে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে যাওয়া এবং উত্তরের হিমেল বাতাসের প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। গত দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে।

পদ্মা নদীতীরবর্তী চরাঞ্চলে শীতের দাপট তুলনামূলকভাবে বেশি। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে এসব এলাকায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। শুষ্ক আবহাওয়া, বাতাসে আর্দ্রতা কমে যাওয়া এবং জেট বায়ু ভূপৃষ্ঠের কাছাকাছি নেমে আসার ফলে তাপমাত্রা এই মাত্রায় নেমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চরাঞ্চলের দরিদ্র মানুষদের জন্য শীত যেন আরও নির্মম। গরম কাপড়ের অভাবে অনেকেই রাত কাটাচ্ছেন নির্ঘুম অবস্থায়। কাঠ ও খড় জ্বালিয়ে আগুন পোহানোই তাদের একমাত্র ভরসা। স্থানীয়দের অভিযোগ, চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত কোনো দানশীল ব্যক্তি বা সংগঠন কম্বল বিতরণে এগিয়ে আসেনি। তীব্র শীত ও কুয়াশার কারণে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। একই সঙ্গে শীতে কাবু হয়ে পড়েছে গৃহপালিত পশু-পাখিও।

কৃষকরাও রয়েছেন দুশ্চিন্তায়। ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কায় তারা পলিথিন দিয়ে ঢেকে রাখছেন। এতে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

নদীপাড়ের বাসিন্দারা জানান, ঠান্ডা বাতাসের কারণে তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহেও ভোগান্তি পোহাতে হচ্ছে। আয়ের সুযোগ কমে যাওয়ায় পরিবার চালানো কঠিন হয়ে উঠেছে। তাই তারা জরুরি ত্রাণ সহায়তা ও গরম কাপড় বিতরণের দাবি জানিয়েছেন।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, রোববার ও সোমবার (২৯ ডিসেম্বর) ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি এবং শুক্রবার ১০ ডিগ্রি সেলসিয়াস। দিনের অধিকাংশ সময় সূর্যের অনুপস্থিতি ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে বলেও তিনি জানান।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

জনপ্রিয় সংবাদ