রবিবার, জুলাই ২৬, ২০২৬

আবাসিক ভবনের নিচে অবৈধ ডিজেল মজুত: ব্যবসায়ীকে জরিমানা, ট্যাংক অপসারণের নির্দেশ

পাঠক প্রিয়

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে...

অনলাইন ডেস্ক

শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী তাপস নন্দী ‘মেসার্স শিমলা ট্রেডার্স’-এর মালিক। জননিরাপত্তার স্বার্থে শুক্রবারের মধ্যে মজুতকৃত জ্বালানিসহ পুরো ট্যাংক অপসারণের কঠোর নির্দেশ দিয়েছে প্রশাসন।

অভিযান সূত্রে জানা গেছে, জনবহুল গোপালবাড়ী এলাকার একটি বহুতল ভবনের নিচতলায় কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই প্রায় ২৫ হাজার লিটার ধারণক্ষমতার একটি ট্যাংক স্থাপন করা হয়। দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে ডিজেল মজুত করে আসছিলেন তাপস নন্দী ও তার সহযোগী শফিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অনিয়মের সত্যতা পায়।

অভিযান চলাকালে আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুতের বিষয়টি নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঝুঁকিপূর্ণ ট্যাংক অপসারণের নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিয়মবহির্ভূতভাবে দাহ্য পদার্থ মজুত ও বিক্রি করা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। জনবসতিপূর্ণ এলাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে জ্বালানি ও ট্যাংক অপসারণ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নির্দেশ বাস্তবায়নে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য লাইসেন্স ও অনুমোদনপত্রও যাচাই-বাছাই করা হচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

জনপ্রিয় সংবাদ