প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে অভূতপূর্ব অবদান রাখছেন, কারণ তারা দেশের শিল্প, উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির মূল চালিকাশক্তি। তাদের দক্ষতা ও কারিগরি জ্ঞান শিল্পখাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শুক্রবার (৭ নভেম্বর) ‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষ্যে এক বাণীতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দেশের শিল্প, অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। তারা শুধু প্রযুক্তিগত দক্ষতিই নয়, বরং অর্থনৈতিক প্রগতির নতুন দিকনির্দেশনাও তৈরি করছেন।”
উপদেষ্টা আরও বলেন, “ডিপ্লোমা পর্যায়ের ইঞ্জিনিয়ারদের দক্ষতা ও উদ্ভাবনী শক্তি দেশকে দ্রুত আধুনিক অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে এগোতে সাহায্য করছে। তাদের অবদান নানাভাবে দেশের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করছে।”
তিনি আশা প্রকাশ করেন, সরকারের পক্ষ থেকে আরও সুযোগ ও সহায়তা প্রদানের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই গুরুত্বপূর্ণ অবদান আরও দৃঢ় করা যাবে।


