শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আচরণবিধি লঙ্ঘন : ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী

পাঠক প্রিয়

 নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের বিরুদ্ধে ভোটারদের ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, নির্বাচনী প্রচারণাকালে তিনি এক ভোটারকে বলেন—তিনি এমপি নির্বাচিত হলে তাকে ওমরাহ করতে নিয়ে যাবেন। সচেতন মহল বিষয়টিকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন ও ভোটারদের সঙ্গে প্রতারণা হিসেবে দেখছেন।

স্থানীয় আলেম ও শিক্ষাবিদরাও বিষয়টির সমালোচনা করেছেন। অপরদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সহকারী রিটার্নিং অফিসার ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এ ধরনের প্রলোভন দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং অভিযোগ প্রমাণিত হলে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট আইনানুগ ব্যবস্থা নেবেন।

আইনগত ও নির্বাচন আচরণবিধি লঙ্ঘন

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী—

  • কোনো প্রার্থী অর্থ, উপহার, ভ্রমণ, ধর্মীয় সুবিধা বা অন্য কোনো প্রলোভন দিয়ে ভোট চাইতে পারবেন না

  • এ ধরনের কাজ “corrupt practice” হিসেবে গণ্য হতে পারে

  • প্রমাণিত হলে প্রার্থীর বিরুদ্ধে জরিমানা, প্রচারণা স্থগিত বা প্রার্থিতা বাতিল পর্যন্ত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ