বুধবার, জুলাই ২২, ২০২৬

আক্ষেপ ঘুচিয়ে ইতিহাসে ওয়ার্নার, বিগ ব্যাশে দশম টি-টোয়েন্টি সেঞ্চুরি

পাঠক প্রিয়

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য...

অনলাইন ডেস্ক

ব্রিসবেনে সেঞ্চুরির দুয়ারে পৌঁছে আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। ব্রিসবেন হিটের বিপক্ষে প্রান্ত বদলানোর সময় ৮২ রানে আউট হয়ে শতক হাতছাড়া হয়েছিল তার। তবে সেই হতাশা বেশিদিন টিকেনি। শুক্রবার সিডনি সিক্সার্সের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত প্রত্যাবর্তন করে নিজেকে আবারও প্রমাণ করলেন অস্ট্রেলিয়ান এই তারকা।

সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলে নিজের দশম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। ঝকঝকে এই ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা, যা ম্যাচে তার আধিপত্য স্পষ্ট করে তোলে।

এই সেঞ্চুরির মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক শতকের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন ওয়ার্নার। ৯টি করে সেঞ্চুরির মালিক বিরাট কোহলি ও রাইলি রুশোকে পেছনে ফেলেছেন তিনি। ওয়ার্নারের ওপরে আছেন কেবল দুজন—পাকিস্তানের বাবর আজম (১১ সেঞ্চুরি) এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল, যার ঝুলিতে রয়েছে রেকর্ড ২২টি টি-টোয়েন্টি সেঞ্চুরি।

বিগ ব্যাশ লিগে ওয়ার্নারের বর্তমান ছন্দ চোখে পড়ার মতো। বয়সের গোধূলি লগ্নে পৌঁছেও রান করা থামাচ্ছেন না তিনি। সর্বশেষ চার ম্যাচে প্রতিটিতেই অর্ধশতাধিক রান করেছেন ওয়ার্নার, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি। এই চার ইনিংসে তার রানের হিসাব—১৩০*, ৬৭*, ৮২ ও ১১০*।

অভিজ্ঞতা, ফিটনেস আর আগ্রাসী ব্যাটিংয়ের মিশেলে ডেভিড ওয়ার্নার আবারও প্রমাণ করছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি এখনো ভয়ংকর এক নাম।

সর্বশেষ সংবাদ

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক...

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...