শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে পাথুম নিসাঙ্কার

পাঠক প্রিয়

অনলাইন ভার্সন

শ্রীলঙ্কার অভিজ্ঞ ওপেনার পাথুম নিসাঙ্কার অবশেষে ভারতের আইপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন। এবারের নিলামে তাকে ৪ কোটি রুপিতে দলে ভেড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।

আবু ধাবিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৬) অনুষ্ঠিত নিলামে ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্য নিয়ে নাম ওঠা নিসাঙ্কার জন্য প্রথম বিড দেয় কলকাতা। তবে দীর্ঘ কাড়াকাড়ির পর শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস তার জন্য চূড়ান্ত বিজয়ী হয়েছে। এর আগে নিসাঙ্কা নিলামে নাম দিয়েছিলেন, কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি।

নিসাঙ্কার আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারও নজরকাড়া। শ্রীলঙ্কার হয়ে ৭৯ ম্যাচে তিনি ২,৩৪৫ রান করেছেন, একটি সেঞ্চুরি ও ১৮টি ফিফটি সহ স্ট্রাইক রেট ১২৬.৯৬ ও গড় ৩১.৬৮। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫৪ ম্যাচে ২,২৯৩ রান, দুটি সেঞ্চুরি এবং ৩২টি ফিফটি রয়েছে, স্ট্রাইক রেট ১৩১.২৮ ও গড় ২৯.৮১।

ফ্র্যাঞ্চাইজি লিগে নিসাঙ্কার অভিজ্ঞতা সীমিত। তিনি মূলত লঙ্কা প্রিমিয়ার লিগ ও সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন। মধ্যপ্রাচ্যের টুর্নামেন্টে গালফ জায়ান্টসের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। অভিষেকেই ৮১ রান ইনিংস খেলে শুরু করেন, পরবর্তী ম্যাচগুলোয় ৬৭ ও ৫৬ রান করেছেন।

তবে নিলামে অংশ নিয়েও লঙ্কান পেস অলরাউন্ডার দাসুন শানাকা এবং স্পিনার মাহিশ থিকশানা কোনো দল পাননি। অন্যদিকে অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসকে ৭৫ লাখ রুপিতে ও পেসার ইশান মালিঙ্গাকে ১ কোটি ২০ লাখ রুপিতে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেসার নুয়ান থুসারাকে ১ কোটি ৬০ লাখ রুপিতে ধরে রাখে, আর দিল্লি ক্যাপিটালস পেসার দুশমান্থা চামিরাকে ৭৫ লাখ রুপিতে ধরে রেখেছে।

পাথুম নিসাঙ্কার আইপিএলে যোগ দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী করবে, বিশেষ করে টপ-অর্ডার ওপেনিং ব্যাটিংয়ে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ