বুধবার, জুন ২৪, ২০২৬

আকবর বুঝছেন সিনিয়রদের ক্রিকেট কত কঠিন

পাঠক প্রিয়

উদ্বোধনী ম্যাচে হোঁচট পর্তুগালের, রোনালদোকে ঘিরে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই প্রত্যাশিত সূচনা করতে পারেনি পর্তুগাল। আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র...

শিক্ষার মানোন্নয়নে বাউবিতে কারিকুলাম উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি গাজীপুর, ১৮ জুন: শিক্ষার গুণগত মানোন্নয়ন, অংশীজনদের চাহিদা নির্ধারণ এবং যুগোপযোগী কারিকুলাম উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)...

আর্টেমিস-৩ মিশনের নভোচারী দল ঘোষণা, চাঁদে ফেরার পথে নাসার নতুন অগ্রযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদে মানুষ পাঠানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আরেক ধাপ এগিয়ে গেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০২৭ সালে নির্ধারিত...

নেপাল, আমেরিকান সামোয়া ও সেনেগালে ভিশন পণ্যের রপ্তানি শুরু

অনলাইন ডেস্ক ঢাকা: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ-এর সহযোগী প্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড নতুন তিনটি দেশে ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি)...

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ হাজি, সৌদিতে মৃত্যু ৫২ বাংলাদেশির

ঢাকা, ১৮ জুন: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৪২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯...

আকবর আলীরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন। সেই রেশ কেটে গেছে অনেক আগেই। কাল আকবর নিজেই বললেন, এবার সামনে তাকানোর পালা। বড়দের ক্রিকেট যে সহজ নয় সেটা বাংলাদেশকে বিশ্বকাপ জেতানো আকবরের সাম্প্রতিক ফর্মই বলে দেয়।

ভারতের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে আকবরের ৭৭ বলে ৪৩ রানের ইনিংসের পরই বিসিবি একাদশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের ম্যাচে খেলেছিলেন আকবর। বিকেএসপির সেই ম্যাচটিতে ১ রানে আউট হন তিনি। প্রিমিয়ার লিগে প্রথম রাউন্ডের ম্যাচে ৩১ রান করেন গাজি গ্রুপের হয়ে। এরপর করোনার লম্বা বিরতি। বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে আকবরের ক্রিকেটে ফেরা। তামিম একাদশের হয়ে দুই ইনিংসে ব্যাট করেন। ২ ও ১ রান আসে তাঁর ব্যাট থেকে। বয়সভিত্তিক ক্রিকেটের সঙ্গে সিনিয়র পর্যায়ের ক্রিকেটের পার্থক্যটা প্রেসিডেন্টস কাপ খেলে ভালোই আঁচ করতে পেরেছেন আকবর।

ওটা (বিশ্বকাপ জয়ের) অনেকদিন হয়ে গেছে, প্রায় ৮-৯ মাস হয়ে গেছে। ওটা যখন মনে হয় তখন অনেক ভালো লাগে, কিন্তু আমার মনে হয়না যে কেউ এখন এটা নিয়ে কেউ ভাবে আকবর আলী, বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক প্রেসিডেন্টস কাপের পর আকবরসহ মোট ২৬ ক্রিকেটার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমিতে হাই পারফরম্যান্সের ক্যাম্পের ব্যস্ত আছেন। আজ ক্যাম্পের অনুশীলন শেষে আকবর বলছিলন, ‘আমার মনে হয় যে পার্থক্যটা হলো তীব্রতায়। আর এখানে প্রতিযোগিতাটা একটু বেশি। এখানে বয়সের সীমাবদ্ধতা কম, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলছি। এখানে আমাদের আরও প্রতিদ্বন্দ্বী হতে হবে।’ সিনিয়রদের ক্রিকেটের প্রতিদ্বন্দ্বীতার মধ্যে এসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের গর্ব নিয়ে বসে থাকলে তো চলে না! আকবররা সেটিও মাথায়ও রাখেননি। বিশ্বকাপজয়ী অধিনায়ক আজ তা-ই বলছিলেন, ‘ওটা (বিশ্বকাপ জয়ের) অনেকদিন হয়ে গেছে, প্রায় ৮-৯ মাস হয়ে গেছে। ওটা যখন মনে হয় তখন অনেকভালো লাগে, কিন্তু আমার মনে হয়না যে কেউ এখন এটা নিয়ে কেউ ভাবে। এখন সামনের দিকে তাকাতে হবে।’ ভবিষ্যতে ভালো করার একটা অস্ত্র ভালোই শিখে গেছেন আকবর। মানসিকভাবে শক্ত এই তরুণ সিনিয়র ক্রিকেটে এখন পর্যন্ত যে ব্যর্থতা, সেটিকে ব্যবহার করছেন হাতিয়ার হিসেবে। কঠিন অভিজ্ঞতা যে অনেক কিছুই শেখাতে পারে, সেটা বুঝতে পারছেন আকবর। তাঁর দলে তামিম ইকবালের মতো বড় তারকা ছিলেন। তাঁদের কাছ থেকে অনেক কিছুই দেখেছেন, শিখেছেন। সেগুলোই নিজের খেলায় যোগ করতে চান আকবর মিরপুরে একাডেমি মাঠে হাইপারফরম্যান্স দলের ক্যাম্পটা উৎসবমুখরই!ছবি: প্রথম আলো ‘ব্যক্তিগতভাবে একটা কঠিন অভিজ্ঞতা হয়েছিল কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। আমরা এক সপ্তাহের বেশি সময় ছিলাম একসঙ্গে, অনেক ইতিবাচক জিনিস শিখতে পেরেছি। আমি তামিম ভাইয়ের দলে ছিলাম। তামিম ভাই, মিঠুন ভাই, বিজয় (এনামুল হক) ভাই…উনাদের সঙ্গে অনেক কথা হয়েছে’—বলেছেন আকবর।  তামিমদের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তরুণ আকবর, ‘তাঁদের কাছ থেকে যতটা সম্ভব জানার চেষ্টা করেছি। তাঁরাও অনেক ভালো ভালো আইডিয়া দিয়েছেন। আশা করি তাঁদের কথাগুলো কিংবা তাঁদের সে অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারব।’ বড়দের ক্রিকেটের প্রস্তুতির জন্য আকবরদের রাখা হয়েছে হাই পারফরম্যান্সের ক্যাম্পে। নতুন কোচ টবি রেডফোর্ড কিছুদিন ধরেই কাজ করছেন দলটির সঙ্গে। এ কয়দিনে লাল বল ক্রিকেটে তরুণদের ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে দেখা গেছে এই ইংলিশ কোচকে।  আকবর বলছিলেন, ‘এই দুদিন যে জিনিসটার উপর কোচ জোর দিলেন তা হলো আমার ব্যাটিং। ব্যাটিং নিয়ে কাজ করছেন, সবার ব্যাটিং ভিডিওগুলো দেখছেন। সে ভিডিওগুলো দেখে হয়তো আমাদেরকে একটা ধারণা দেবেন যে আমাদের এটা উন্নতি করা দরকার বা এই জায়গায়গুলোয় নজর দেওয়া দরকার।

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ