শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

আইপিএলে আবারও মুস্তাফিজ-পাথিরানা জুটি, কেকেআর দলে দুই অভিজ্ঞ পেসার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আইপিএল নিলামে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কান পেসার মাহেশ পাথিরানা আবারও একসাথে দেখা যাবে। দুবাইয়ে মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে অভিজ্ঞ দুই পেসারের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল চেন্নাই সুপার কিংস (চিএসকে) এবং কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মধ্যে। শেষ পর্যন্ত কেকেআর মুস্তাফিজকে দলে ভেড়ায় ৯ কোটি ২০ লাখ রুপিতে।

মুস্তাফিজের ভিত্তিমূল্য নিলামে ছিল ২ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকার সমান। এর আগে, মাহেশ পাথিরানা ১৮ কোটি রুপিতে কলকাতা দলে স্থান করে নেন।

২০২৪ সালের মৌসুমে চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজ ও পাথিরানা জুটি গড়েছিলেন। ওই সময়ে তাদের পারফরম্যান্স দর্শকদের মন জয় করেছিল। মুস্তাফিজ ৯ ম্যাচে ১৪ উইকেট নেন, আর পাথিরানা ৬ ম্যাচে ১৩ উইকেট তুলে নেন।

আইপিএল ক্যারিয়ারে মুস্তাফিজ পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। এগুলো হলো: সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। তিনি আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট সংগ্রহ করেছেন।

পাথিরানা চেন্নাইয়ের হয়ে তিন মৌসুম খেলেছেন। ৩২ ম্যাচে তিনি ৪৭ উইকেট নিয়েছেন। গত মৌসুমে ১২ ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল ১৩।

নতুন মৌসুমে মুস্তাফিজ-পাথিরানা জুটির মিলিত জোর কেকেআরের বোলিং আক্রমণ আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ