বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

আইপিএলত্র থাকছে না রায়না

পাঠক প্রিয়

মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার খানিকক্ষণ পরই ভারতের তারকা ক্রিকেটার সুরেশ রায়নাও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩ তম আসর খেলতে সংযুক্ত আরব আমিরাতের যান দলের সঙ্গে

প্রায় এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার পর গতকাল শুক্রবার অনুশীলনে নামার কথা ছিল গোটা দলের। তবে তার আগেই দুঃসংবাদ শুনতে হয় চেন্নাইকে। দলের ৯ জন স্টাফ ও পেসার দীপক চাহারের শরীরে করোনা শনাক্ত হয়।

এমন খবরের পর আজ শনিবার দল ছাড়ার কথা জানান সুরেশ রায়না। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান আইপিএল ছাড়ার কারণ হিসেবে জানান, ব্যক্তিগত। চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ আজ শনিবার এক টুইট বার্তায় রায়নাকে এই আসরে না পাওয়ার খবর জানিয়েছেন।

প্রধান নির্বাহী বলেন, ‘সুরেশ রায়না ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন, আইপিএলের এবারের আসরের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না। এই সময়ে সুরেশ ও তার পরিবারের প্রতি চেন্নাইয়ের সম্পূর্ণ সমর্থন থাকবে।’ অর্থাৎ আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে আর পাওয়া যাচ্ছে না রায়নাকে

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ