সোমবার, জুলাই ২৭, ২০২৬

আইপিএল থেকে মুস্তাফিজ বাদ, পাশে দাঁড়াল রংপুর রাইডার্স

পাঠক প্রিয়

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই...

অনলাইন ডেস্ক

রাজনৈতিক বৈরিতার জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরব হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। দলটি স্পষ্ট করে জানিয়েছে, মুস্তাফিজের পাশে রয়েছে তারা।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। অভিষেক মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্সে তিনি আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হন—যা প্রথম কোনো বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে নজির। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের মতো শীর্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোর হয়ে খেলেছেন এই তারকা পেসার।

২০২৬ মৌসুমে চেন্নাই সুপার কিংসের সঙ্গে দর কষাকষির পর মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১২ কোটি টাকা। তবে ভারতের কিছু উগ্রবাদী সংগঠনের বিরোধিতার মুখে শেষ পর্যন্ত তাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেকেআর।

জানা গেছে, ওই সংগঠনগুলো বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে মুস্তাফিজকে আইপিএলে অন্তর্ভুক্তির বিরোধিতা করে এবং হুমকিও দেয়। উদ্ভূত পরিস্থিতিতে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে বাদ দেয় বলে জানা যায়।

এ ঘটনার পর রংপুর রাইডার্স সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়,
‘ক্রিকেট দেখে মেধা, দেশের সীমানা নয়। সুযোগ কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু সম্মান অর্জন করতে হয় মাঠেই। আমরা মুস্তাফিজের পাশে আছি।’

আইপিএলের এই সিদ্ধান্তকে অনেকেই ক্রিকেটের পরাজয় হিসেবে দেখছেন। এমন সময়ে রংপুর রাইডার্সের অবস্থান সমর্থকদের প্রশংসা কুড়িয়েছে। ক্রিকেটবিশ্বে রাজনীতির প্রভাব নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ঘটনাটি, যেখানে খেলোয়াড়ের পারফরম্যান্সের চেয়ে বাইরের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে বলে মনে করছেন অনেকে।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

জনপ্রিয় সংবাদ