শনিবার, জুলাই ১৮, ২০২৬

আইএল টি-টোয়েন্টিতে হার নিয়েও আত্মবিশ্বাস রাখছেন তাসকিন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে আইএল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। শারজাহ ওয়ারিয়র্সের হয়ে তাসকিন এবং দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজ মাঠে নেমেছিলেন।

প্রথমে বল করে তাসকিন আহমেদ ৪ ওভারে ৪০ রান খরচ করে ৩ উইকেট নেন। অন্যদিকে মুস্তাফিজ ২ ওভারে মাত্র ১৩ রান খরচ করে দুই উইকেট শিকার করেন। ম্যাচটি শেষ পর্যন্ত ৬৩ রানের ব্যবধানে জিতে নেয় মুস্তাফিজদের দুবাই ক্যাপিটালস।

ম্যাচের পর তাসকিন কণ্ঠে কিছুটা হতাশা ঝরালেও তিনি দলকে সমর্থন দিয়ে বলেন,

“কঠিন হার ছিল। বর্তমানে আমরা এমন জায়গায় আছি, আমাদের বাকি সব ম্যাচেই জিততে হবে। আমরা প্রত্যাশামত ব্যাট করতে পারিনি। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো। তারা কন্ডিশন অনুযায়ী ২০ রান বেশি করেছে। পিচে কিছুটা বাউন্স ও টার্ন ছিল। শেষ ৫ ওভারে তারা খুব ভালো খেলেছে, শুরুতেও করেছে। আমরা শুরুতে ৩ উইকেট হারিয়েছি, আর এখানেই মূল হার মানা। এসব ম্যাচে এগুলো অনেক জরুরি।”

টুর্নামেন্ট অভিজ্ঞতা নিয়েও তাসকিন বলেন,

“হ্যাঁ, দারুণ লাগছে এখানে। সবকিছু দারুণ পেশাদার। টিম ম্যানেজমেন্ট যেভাবে সবার উপর আস্থা রাখছে, তা দারুণ। প্রথমবার এখানে এসেছি, আইএল টি-টোয়েন্টি অনেক উপভোগ করছি। ম্যাচ শেষে সবসময়ই উন্নতির চিন্তা থাকে। আরও কিছুটা ভালো করতে পারতাম হয়ত। তবে টি-টোয়েন্টিতে এমনটা হয়ে থাকে। উন্নতির জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তাসকিনদের দল শারজাহকে খুব বেশি বিশ্রামের সুযোগ নেই। আগামী দুই দিনে তারা দুই ম্যাচ খেলবে। ২০ ডিসেম্বর রাতের ম্যাচে তারা মুখোমুখি হবে টেবিল টপার ডেজার্ট ভাইপার্সের। এই কঠিন প্রতিযোগিতামূলক সূচিতে তাসকিনদের পারফরম্যান্স কিভাবে হবে, সেটাই এখন সমালোচক ও ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ