বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠনের দাবী সাংবাদিক সমাজের

পাঠক প্রিয়

সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের জন্য দশম ওয়েজবোর্ড গঠনের দাবী জানিয়েছেন। তারা আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাব-এডিটর্স কাউন্সিলের দ্বি-বার্ষিক সম্মেলনে এ দাবী জানান।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২ ডিসেম্বর বিএফইউজে’র সম্মেলনে উপস্থিত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে দশম ওয়েজবোর্ড গঠনের নির্দেশ দেন। কিন্তু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এখন পর্যন্ত এ বিষয়ে কোন উদ্যোগ নেয়নি। তারা প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও বকেয়া পাওনা পরিশোধের জন্য মালিকপক্ষের প্রতি আহবান জানান। এ বিষয়ে সরকারের কাছে সক্রিয় সহযোগিতাও চান তারা।
নেতৃবৃন্দ দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে, দশম ওয়েজবোর্ড গঠনের আগ পর্যন্ত সাংবাদিকদের জন্য বিশেষ ভাতা ঘোষণা করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান।
ঢাকা সাব-এডিটর্স কাউন্সিলের সভাপতি মামুন ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন, ডিইউজে’র অপর অংশের সভাপতি শহীদুল ইসলাম ও সাব-এডিটর্স কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হোসেন হৃদয়। এর আগে সাব-এডিটর্স কাউন্সিলের সাবেক সভাপতিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

-বাসস

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ