সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

অনলাইনে এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপস ওপেন ও বালিকা

পাঠক প্রিয়

এশিয়ান জুনিয়র ও বালিকা দাবা চ্যাম্পিয়নশিপস-২০২০, অনলাইন দাবা এর বালিকা বিভাগে বাংলাদেশের মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম পঞ্চদশ স্থান পেয়েছেন। আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় দুপুর ১২-০০ বিকাল ৫-১৫ পর্যন্ত সময়ে অনুষ্ঠিত এ অনলাইন দাবা ইভেন্টে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ৭ টি জোনের বাছাইকৃত ২১ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। মহিলা ফিদে মাস্টার নোশিন ৯ খেলায় ৪ পয়েন্ট অর্জন করেন।

তিনি ৪ খেলায় শ্রীলংকার দাহামপ্রিয়া দেবনেথমাই ও নিউজিল্যান্ডের তিন খেলোয়াড় নিং ইশাবেল ইজুয়ান, যোসেফ রিতিকা ও গান এমিলির বিরুদ্ধে জয়ী হন এবং ৫ টি খেলায় মঙ্গোলিয়ার মহিলা আন্তর্জাতিক মাস্টার তুরমুখ, চিনের বাই জুই, তাজিকিস্তানের সাবরিনা, ইন্দোনেশিয়ার মহিলা ফিদে মাস্টার তেরেসা ও ভারতের আঙ্কার কাছে হেরে যান। খেলা শুরু পূর্বে বিশ^ দাবা সংস্থার প্রেসিডেন্ট আরকাদি দভোরকোভিচ ও এশিয়ান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসাম আল তাহির অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বালিকা বিভাগে চিনের মহিলা আন্তর্জাতিক মাস্টার নিং কাইয়ু ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন একই পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে মঙ্গোলিয়ার মহিলা আন্তর্জাতিক মাস্টার মনখজুল তুরমুখ রানার-আপ ও ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার অর্পিতা মুখার্জী তৃতীয় হন। চ্যাম্পিয়ন নিং কাইয়ু সাড়ে সাত শত মার্কিন ডলার ও স্বর্ন পদক, রানার-আপ তুরমুখ পাঁচ শত মার্কিন ডলার ও রৌপ্য পদক এবং তৃতীয় অর্পিতা আড়াই শত মার্কিন ডলার ও ব্রোঞ্জ পদক পন।

এ ইভেন্টে উপ প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশের আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ। আগামীকাল ৪ ঠা জুন বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২-০০ টা হতে ওপেন বিভাগের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষে ওপেন বিভাগে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও তাহসিন তাজওয়ার জিয়া চূড়ান্ত পর্বে খেলবেন। ওপেন ভিবাগের চূড়ান্ত পর্বে ৫ জন গ্র্যান্ড মাস্টার ও ৬ জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ২১ খেলোয়াড় অংশগ্রহণ করবেন।-প্রেস রিলিজ

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ