শনিবার, জুলাই ১৮, ২০২৬

মাদারীপুরে শুরু হলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫

পাঠক প্রিয়

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম মুন্সি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কবিরসহ অন্যান্য কর্মকর্তা। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন

এই বছর মোট ১২টি কলেজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আয়োজকরা জানান, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল আগামী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এই টুর্নামেন্ট ক্রীড়ার পাশাপাশি কলেজ শিক্ষার্থীদের মধ্যে একতার এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ