রবিবার, জুলাই ২৬, ২০২৬

জনগণ ১৯৭১ সালে মানুষ হত্যা, মা-বোনের সম্ভ্রম লুণ্ঠন দেখেছে : তারেক রহমান

পাঠক প্রিয়

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান...

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেসব রাজনৈতিক দল নিজেদের ‘নতুনভাবে দেখার’ কথা বলছে, জনগণ তাদের ১৯৭১ সালেই দেখেছে—কীভাবে তারা নির্বিচারে মানুষ হত্যা ও মা-বোনের সম্ভ্রম লুণ্ঠনের মতো জঘন্য অপরাধে জড়িত ছিল।

রোববার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “যারা বলছেন অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন—মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে; কীভাবে তারা লাখ লাখ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে।”

ধর্মীয় অনুভূতি ও রাজনৈতিক বক্তব্য নিয়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতির ময়দানে ‘বেহেশতের টিকিট’ দেওয়ার প্রতিশ্রুতি সম্পূর্ণ অনৈতিক, ধর্মবিরোধী। তারেক রহমানের ভাষায়, “বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কেউ যদি মানুষের পরকালের ঠিকানা নির্ধারণের দাবি করে, তা শিরকের সামিল। মানুষের ভাগ্য, বিচার, গন্তব্য নির্ধারণের একমাত্র অধিকার সৃষ্টিকর্তার।”

তিনি আরও বলেন, দেশের জনগণের প্রতি বিএনপির দায়বদ্ধতা হলো একটি ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত, আধুনিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা ও কর্মসূচি উপস্থাপন করা। এজন্য প্রয়োজন গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা—যা দলটির প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও শিক্ষাবিদ, পেশাজীবী, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাজনৈতিক নেতৃত্বের ভিশন ও জাতীয় ঐক্য আজ সময়ের দাবি।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

জনপ্রিয় সংবাদ