শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

বিপ্লবের পর চাঁদাবাজদের দৌরাত্ম্যে জনজীবন অতিষ্ঠ : জামায়াত আমির

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ৫ আগস্টের ‘বিপ্লব’–পরবর্তী সময়ে দেশের জনগণ নতুন করে চাঁদাবাজদের দৌরাত্ম্যের শিকার হচ্ছেন। তিনি বলেন, “দুঃখের বিষয়, সকল ফ্যাসিবাদ, দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে বিপ্লব হয়েছিল। কিন্তু বিপ্লবের পরদিন থেকেই একটি গোষ্ঠী নিজেদের কপাল-কিসমত গড়ার জন্য জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে।”

সোমবার বিকালে খুলনা নগরের ঐতিহাসিক শিববাড়ী মোড়ে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আটটি বিরোধী দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে চাঁদাবাজির মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে বিনিয়োগকারী, শিল্পপতি, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীসহ কেউই শান্তিতে নেই। আগের তুলনায় ‘চাঁদার রেট বেড়ে গেছে’ দাবি করে তিনি বলেন, সাধারণ মানুষ আজ ‘বিষাক্ত নিশ্বাস ফেলছে’। তার ভাষায়, “তারা বলে—আগেও ভালো ছিলাম না, এখন আরও খারাপ।”

তিনি আরও দাবি করেন, কোনো ইসলামী দলের নামে ‘চাঁদাবাজির তকমা’ লাগানো সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে জনগণের অধিকার পুনরুদ্ধার এবং দুঃশাসন দূর করতে রাজনৈতিক দলগুলোকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত আমির।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ