শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন আগামীকাল

পাঠক প্রিয়

প্রতিনিধি কুমিল্লা

কুমিল্লা: ১৮৮ বছরের ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর প্রথম নির্বাচন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। স্থানীয় ভোটাররা স্কুল ক্যাম্পাসে স্থাপিত ভোট কেন্দ্রে অংশগ্রহণ করবেন। দেশের বাইরে অবস্থানরত সাবেক শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবেন।

প্রায় ৫০ হাজার সাবেক শিক্ষার্থীর মধ্যে এ নির্বাচনের জন্য উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে অংশগ্রহণকারীরা স্কুল জীবনের মধুর স্মৃতি ফিরে পাচ্ছেন। অনেক সাবেক শিক্ষার্থী জানান, স্কুল জীবনের দুষ্টুমি ও স্যারদের বেত্রাঘাত তখন হয়তো কষ্টদায়ক ছিল, কিন্তু আজ তা মনে পড়লে মধুর অনুভূতি হয়।

প্রধান নির্বাচন কমিশনার এ কে এম কামরুল ইসলাম জানিয়েছেন, “২০১১ সালে কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হলেও এটি প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ১৩টি পদে একক প্রার্থী থাকলেও বাকি ছয়টি পদের জন্য মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।”

সরেজমিন গিয়ে দেখা যায়, মাঠে ৪৫-৫৫ বছরের শিক্ষার্থীরা ব্যাট হাতে ক্রিকেট খেলতে নেমে গেছেন। কেউ কেউ গাছের ছায়ায় চেয়ার পেতে খেলা দেখছেন। কৃষ্ণচুড়া, দেবদারু ও কড়ই গাছের ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রবীণ গাছ গুলোও যেন অপেক্ষায় সাবেক শিক্ষার্থীদের সান্নিধ্য পাওয়ার। নির্বাচনের জন্য কক্ষ সাজানো হচ্ছে।

প্রাক্তন শিক্ষার্থী গোলাম ইউসুফ চৌধুরী বলেন, মকবুল আহমেদ ও ফয়জুল হক স্যারদের মার এখনও মনে পড়ে। এমন মার দিয়েছে, শার্ট ছিঁড়ে গেছে। সেটা টেইলারের কাছে সেলাই করে বাড়ি গিয়েছি। নতুবা বাড়িতে জানলে আবার মাররে। সেই দিন গুলো খুব মিস করি। সেই মারকে খুব মিস করি। সেই মার আরো খেলে হয়তো আরো ভালো কিছু করতে পারতাম।

ইমতিয়াজ সরকার নিপু বলেন, এখানে প্রবেশ করলে এখনও ৮০ সালের স্কুল জীবনে ফিরে যাই। কত স্কুল ফাঁকি দিয়ে কত খেলা দেখেছি, কত সিনেমা দেখেছি। সেই দিন গুলো মিস করি। কাল সিনিয়র জুনিয়র অনেকের সাথে দেখা হবে সেটার অপেক্ষায় আছি।

স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ বলেন, বিশ্ববিদ্যালয় কলেজে সাধারণত অ্যালামনাই এসোসিয়েশন থাকে, স্কুলে এটা ব্যতিক্রম। এই স্কুলের শিক্ষার্থীরা সারা দেশে প্রতিষ্ঠিত। নির্বাচনকে ঘিরে এখানে উৎসবের আমেজ বিরাজ করছে। তাদের উৎসব দেখে মনে হচ্ছে, এই স্কুলের শিক্ষক হওয়ার থেকে ছাত্র হওয়া অনেক আনন্দের। নির্বাচিত কমিটি স্কুলের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করি।

উল্লেখ্য, কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠিত হয় ১৮৩৭ সালে। প্রতিষ্ঠানটি দেশ-বিদেশে অসংখ্য কৃতি ব্যক্তিত্ব তৈরি করেছে। শিক্ষা সংস্কৃতিতে কুমিল্লাকে এগিয়ে রাখতে এই স্কুলের ব্যাপক ভূমিকা রয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরো সুদঢ় করতে ২০১১ সালে কুমিল্লা জেলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়।

ক্যাম্পাসে নির্বাচন উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্যনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রার্থীরা আশা প্রকাশ করেছেন যে এই নির্বাচনের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও সক্রিয় হবে এবং স্কুলের সাথে সাবেক শিক্ষার্থীদের সম্পর্ক আরও দৃঢ় হবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ