শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

সৌদি আরবে প্রথমবারের মতো উইমেন্স ওয়ার্ল্ড টি-২০ চ্যালেঞ্জ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আগামী বছর থেকে সৌদি আরবে পেশাদার নারী ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। দেশটি ‘উইমেন্স ওয়ার্ল্ড টি-২০ চ্যালেঞ্জ’ নামের একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করবে। টুর্নামেন্টটি ফেয়ার ব্রেক এবং সৌদি ক্রিকেট যৌথভাবে আয়োজন করবে।

ফেয়ার ব্রেক এর আগের আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। প্রতিষ্ঠানটি ২০২২ ও ২০২৩ সালে যথাক্রমে দুবাই ও হংকংয়ে ‘ফেয়ার ব্রেক গ্লোবাল ইনভাইটেশন টি-২০’ আয়োজন করেছিল। ২০২৪ সালে টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা মাঠে গড়ায়নি।

এবার সৌদি আরব প্রথমবারের মতো তাদের দেশে পেশাদার নারী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। দেশটি অন্তত পাঁচটি আসর আয়োজনের পরিকল্পনা করেছে। এতে বিশ্বের ৩৫টি দেশের নারী ক্রিকেটার অংশ নেবে বলে জানা গেছে।

এই উদ্যোগের মাধ্যমে সৌদি আরব নারীদের খেলাধুলার ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে এবং আন্তর্জাতিক মানের ক্রিকেটে নিজেদের অবস্থান দৃঢ় করতে চাইছে। এটি মধ্যপ্রাচ্যে নারী ক্রিকেটের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ