শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

গণতন্ত্র শক্তিশালী করতে ভোটাধিকার নিশ্চিত করা প্রয়োজন: আমানউল্লাহ আমান

পাঠক প্রিয়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা, ২৬ নভেম্বর: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশীয় গণতন্ত্র আরও শক্তিশালী হবে। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সম্ভব, কারণ গণতন্ত্রে জনগণই সকল ক্ষমতার উৎস।

বুধবার ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আমানউল্লাহ আমান বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। তখনই রাষ্ট্র ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত হবে। ভোটের অধিকার ফিরে এলে জনগণই সিদ্ধান্ত নেবে কে দেশ পরিচালনা করবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

প্রধান অতিথির এই বক্তব্যে শিক্ষার্থীরা উৎসাহিত হন এবং নবীন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বাস দেখা যায়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ