রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

‘মিলনের আত্মদানেই গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছিল’ : তারেক রহমান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অকুতোভয় শহীদ ডা. শামসুল আলম মিলনের আত্মদান হারানো গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিল। তাঁর আত্মদানের মধ্য দিয়ে ৯ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন চূড়ান্ত বিজয়ের পথে ধাবিত হয়।

বুধবার (২৭ নভেম্বর) শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ডা. মিলনের অহর্নিশ ত্যাগ ও আত্মদানের ইতিহাস বাংলাদেশের সংগ্রামী গণতন্ত্রের পথচলায় একটি মাইলফলক। তাঁর রক্তে সিক্ত হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। মিলনের আত্মদান আমাদের মনে করিয়ে দেয়—গণতন্ত্রের জন্য লড়াই কখনো ব্যর্থ হয় না।”

তিনি আরও বলেন, “আজ যখন গণতন্ত্র আবারও গভীর সংকটে, তখন শহীদ ডা. মিলনের আদর্শ ও আত্মত্যাগ আমাদের নতুন উৎসাহ এবং প্রেরণা জোগায়। তাঁর প্রাণদান জাতির চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।”

বিবৃতিতে তারেক রহমান শহীদ ডা. মিলনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তৎকালীন গণস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. শামসুল আলম মিলন। তাঁর শাহাদৎ গণআন্দোলনকে তীব্রতর করে এবং একই বছরের ৬ ডিসেম্বর স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ