রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

জামায়াতে ইসলামীর কোনো ষড়যন্ত্র সফল হবে না: জয়নুল আবদিন ফারুক

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২৩ নভেম্বর – বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জামায়াতে ইসলামীর কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে জাতীয় বাস্তহারা দল। সভার মূল বিষয় ছিল ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাস্তুহারাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’।

ফারুক বলেন, “দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্য একতা অপরিহার্য। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করা হলে তা কখনো সফল হবে না।”

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য গড়ে তোলার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করা সম্ভব। এসময় উপস্থিত সকলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ