বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

ঈদুল ফিতরের আগে ক্রিকেটারদের আর্থিক সহায়তা

পাঠক প্রিয়

ঈদুল ফিতরের আগে দেশের ক্রিকেটারদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের পুরুষ ও নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করে বড় আকারে আর্থিক সহায়তা দেবে বিসিবি।

এক্ষেত্রে খেলোয়াড় সংখ্যা হতে পারে প্রায় ১৬০০। যারা বোর্ডের চুক্তির বাইরে রয়েছে। এমনটা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

বিসিবি ইতোমধ্যে পুরুষ ও নারীদের এককালীন আর্থিক সহায়তা দিয়েছে। এছাড়াও চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিয়মিত বেতন ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের বেতন অব্যাহত রেখেছে বিসিবি। সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা ক্রিকেট বোর্ড দেশর ৭৬টি ক্লাবকেও সহায়তা দিয়েছে

নিজাবউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমাদের সভাপতি দেশের প্রথম, বিভাগ ও তৃতীয় বিভাগের খেলোয়াড়দের সহায়তার নির্দেশনা দিয়েছেন। সহায়তার পরিমাণ সীমিত হতে পারে কিন্তু ঈদের আগেই আমরা তা প্রদান করব। আমরা এ নিয়ে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘এর আগে আমরা, প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের সহায়তা দিয়েছিলাম। এবার আমরা সকল পর্যায়ের খেলোয়াড়দের সহায়তা দেব।’

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ