অনলাইন ডেস্ক

মহারাজ আবুল সরকার (মানিকগন্জ) তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমুলক মামলা সম্পর্কে কিছু কথা।
বাদীঃ মুফতি মোঃ আব্দুল্লাহ পিতাঃ নূরুল আমিন সাং-কুস্তা বন্দর ইউনিয়ন + থানা ঘিওর জেলাঃ মানিকগঞ্জ
বিবাদীঃ আবুল সরকার (মহারাজ)।
অভিযোগের বিবরণঃ ৪ নবেম্বর রাতে ঘিওর থানাধীন বানিয়াজুরী ইউনিয়ন জাবরা খালা পাগলীর মাঝারে জিব/পরম পালা গানে তিনি সরাসরি আল্লাহকে নয় পালার ক্ষেত্রে ফকির আবুল সরকার’কে বলেছিলেন :
১/ আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি পাইতাছিনা।
২/ মাথা কোনটা গোয়া কোনটা আমি কেন পাই না (কুরআন হাদিসে এসেছে)।
৩/ আউয়ালু মা খালাকাল্লাহু এসক অর্থাৎ আল্লাহ প্রথম এসক সৃষ্টি করেছেন।
৪/ আউয়ালু মা খালাকাল্লাহু নূরী অর্থাৎ আল্লাহ প্রথম নূর তৈরী করেছেন।
৫/ আউয়ালু মা খালাকাল্লহু আরশ অর্থাৎ আল্লাহ প্রথম আরশ তৈরী করেছেন।
৬/ আউয়ালু মা খালাকাল্লাহু রুহু অর্থাৎ আল্লাহ প্রথম রুহু তৈরী করেছেন।
৭/ শ্রোতাদের প্রশ্ন করে কয়টা হইছে ( আল্লাহ প্রথম সৃষ্টি কয়টা বলেছেন)
৮/ একমুখে দুই কথা কয় হ্যারে মুখ কয় না হুক কয়।
আইনের ধারা : 153/295A/298 The penal cod 1860
অপরাধের ধরনঃইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা করিয়া এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করিবার উদ্দেশ্যে কটুক্তি করে হাসি দিয়া সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যে উসকানি দেওয়া।
অভিযোগ খন্ডনঃ
উক্ত দিনে মহারাজ আবুল সরকার এবং ফকির আবুল সরকারের (ফরিদপুর) পালাগান ছিলো। যথাক্রমে ওরশ কমিটি দুই শিল্পীকে পালা বন্টন করে। মহারাজ আবুল সরকার ‘জীব’ পাঠ ভুমিকায় এবং ফকির আবুল সরকার ‘পরম’ পাঠে অভিনয় করার জন্য পালা দেওয়া হয়। ‘জীব’ ভূমিকা হতে মহারাজ আবুল সরকার “পরম” পাঠের ভূমিকায় অভিনয়কৃত শিল্পী ফকির আবুল সরকার (ফরিদপুর) কে প্রশ্ন করেন, হে পরম, তুমি প্রথম কি সৃষ্টি করেছ কারন হাদিসে জানতে পাই,
আউয়ালু মা খালাকাল্লাহু এসক–প্রথম সৃষ্টি এসক।
আউয়ালু মা খালাকাল্লহু মীন নূরী–প্রথম সৃষ্টি নূরী।
আউয়ালুমা খালাকাল্লাহ আরশ–প্রথম সৃষ্টি আরশ
আউয়ালু মা খালাকাল্লহু রুহু–প্রথম সৃষ্টি রুহু
প্রথম সৃষ্টি তাহলে কি? এই প্রশ্ন “পরম” ভূমিকায় অভিনয়কারী শিল্পী ফকির আবুল সরকারকে করেছিল। উত্তরে ফকির আবুল সরকার বলেছিল এই চারটি বস্তুই প্রথম সৃষ্টি তাই হাদিসে প্রতিটি বস্তুকে প্রথম সৃষ্টি বলা হয়েছে।
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত আল-বিদায় ওয়ান নিহায়ার সৃষ্টির জগতের সূচনা অধ্যায়ে এবং মাদারেজুন নবুওয়াত কিতাবের প্রথম খন্ডে, প্রথম সৃষ্টি কি এই বিষয়ে হাদিসগুলো বর্ননা করা হয়েছে।
মহারাজ আবুল সরকার প্রশ্নের উওর মেনে নিয়ে তার পালাগান এগিয়ে নিয়ে যান। তার উদ্দেশ্য ছিল দর্শক যেন সৃষ্টি সম্পর্কে জানতে পারে। মুফতি আবদুল্লাহ কথার এক অংশ কেটে প্রকাশ করে বা বিকৃতি করে। মুফতি আব্দুল্লাহ ধর্মের বা হাদিসের এক অংশ কেটে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে।
কোর্টের সামনে মানববন্ধনে যে মওলানা মোনাজাত করেছেন তার বক্তব্যর সময় তিনি হাদিসগুলো সম্পর্কে বলেছেনঃ কই থেকে এসব কথা সংগ্রহ করেছে। মুন্সি অজ্ঞতার কারনে হাদিসের সাথে নিজেই গোস্তাকি করেছেন। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি। আল্লাহ তুমি এদের জ্ঞান দান করো।
একটি বিষয় বস্তু সম্পর্কে জানতে শিল্পীগন পৌরাণিক, লৌকিক, শ্লোক, ত্বত্ত্ব, ব্যাখ্যা এবং গানের মাধ্যমে প্রতিপক্ষ শিল্পীকে জিজ্ঞাসা করে থাকে। প্রতিপক্ষ শিল্পী প্রশ্নের উওর দিয়ে আবার নিজেও প্রশ্ন করে থাকে। এটাই পালা গানের ধরন।
মহারাজ আবুল সরকারের প্রতিপক্ষ শিল্পী ফকির আবুল সরকার (ফরিদপুর) এই পালায় পরম পাঠে অভিনয় করেছে। তিনি কি পরম? না তিনি কিন্তু পরম নয়, পরমের ভূমিকায় কমিটি তাকে রেখেছে মাত্র। এটাই পালাগানের নিয়ম অভিনয়ে মাধ্যমে দর্শকদের ধর্মের আহব্বান করে থাকে। যুগে যুগে এই পালাগান মানুষকে সূফিবাদে ইসলাম শিক্ষা দিয়ে থাকে।
বাংলাদেশের টিভি চ্যানেল SA,tv ইউসুফ জুলেখা নামে ঐতিহাসিক চলচ্চিত্র ধারাবাহিকভাবে প্রচার করে আসছে। এখানে অনেকেই নাস্তিকের অভিনয় করেছে। তবে কি তারা নাস্তিক হয়ে গেল? হযরত মুসা (আঃ) এর জীবনী নিয়ে ইরানী মুভিতে এক মুসলিম ফেরাউনের অভিনয় করেছে তাই বলে কি? সে ফেরাউন বা নাস্তিক হয়ে গেলো। মুফতি আব্দুল্লাহ সহ তার বাহিনী পালাগানের ভাবমর্ম বুঝে নাই। আর যদি বুঝে করে তাহলে আল্লাহপাক তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে বলেছেন, হে মুমিনগণ! তোমরা অনুমান থেকে দুরে থাক। কারণ অনুমান পাপ। সূরাঃ হুজরাত ১২।
আল্লাহপাক তাদের উদ্দেশ্যে আরও বলেন, যারা বিনা অপরাধে ইমানদার পুরুষ -নারীকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও পাপের বুঝা বহন করবে। সূরা আহযাব ৫৮।
প্রশাসনের কেউ যদি জরিত থাকে তাদের সম্পর্কে আল্লাহপাক বলেন, হে ইমানদারগণ, যদি কোন ফাসিক তোমার কাছে কোন বার্তা নিয়ে আসে, তাহলে তোমরা তা পরিক্ষা করে দেখ, এ আশাঙ্খায় যে, অজ্ঞতাবশত তোমরা কোন সম্প্রদায়কে আক্রমণ করে বসবে, ফলে তোমাদের কৃতকর্মের জন্য তোমরা অনুতপ্ত হবে। সূরা হুজরাত ৬।
তাই, জনাব আবুল সরকারের নিঃশর্ত মুক্তি চাই।
ফেসবুক থেকে সংগৃহীত


