শনিবার, মে ৯, ২০২৬

সংগীতশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি সাংস্কৃতিক সংগঠনগুলোর

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদে বিবৃতি দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র। সংগীত পরিবেশনের সময় ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।

পৃথক বিবৃতিতে দুটি সংগঠনই গ্রেপ্তারকে “অন্যায়, অমানবিক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের ওপর নগ্ন আঘাত” হিসেবে উল্লেখ করেছে। তারা বলেছে, ধর্ম অবমাননার অভিযোগকে হাতিয়ার করে ভিন্নমত দমন করার অপচেষ্টা চলেছে, যা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এ ধরনের ঘটনায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলা হয়, প্রয়োজন হলে রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উদীচীর একাংশের বিবৃতি পাঠান সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। অন্যদিকে, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষে বিবৃতি পাঠান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন

দুই সংগঠনই অবিলম্বে আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করেছে এবং সাংস্কৃতিক চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ