সোমবার, নভেম্বর ২, ২০২৬

ফরিদপুরে নতুন নির্বাচনী সমীকরণ, মাঠ গোছাচ্ছে বিএনপি–জামায়াত

পাঠক প্রিয়

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসা আওয়ামী লীগ (বর্তমানে যার কার্যক্রম নিষিদ্ধ) ভোটের মাঠে কার্যত অনুপস্থিত। ফলে জেলার চারটি সংসদীয় আসনকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। ইতিমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামি দলগুলো নিজেদের অবস্থান স্পষ্ট করে নির্বাচনী তৎপরতা বাড়িয়েছে।

জেলা বিএনপি চারটির মধ্যে তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। দলীয় কোন্দলের কারণে একটি আসনে এখনো প্রার্থী দেওয়া হয়নি। ঘোষিত আসনগুলোর মধ্যে একটি আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে ইতিমধ্যে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। এসব আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিয়মিত গণসংযোগ, উঠোন বৈঠক, পথসভা ও এলাকায় দোয়া মাহফিল আয়োজন করে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।

একইভাবে জামায়াতে ইসলামী আগেভাগেই চারটি আসনেই প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছে। তাদের প্রার্থীরাও সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ইসলামি দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাদাভাবে প্রচারণায় নেমেছে এবং বিভিন্ন এলাকায় তৃণমূল নেতা–কর্মীদের সক্রিয় করছে।

এদিকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও দুটি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন সম্ভাব্য প্রার্থী এলাকায় প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছেন। তাদের পোস্টার, লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা ইতিমধ্যেই চোখে পড়ছে।

আলোচনায় রয়েছেন ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদও। তিনি কোন দল বা জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন—তা এখনো স্পষ্ট না হলেও এলাকায় তার প্রচারণা ও যোগাযোগ তাকে কেন্দ্র করে নতুন জল্পনা সৃষ্টি করেছে।

সব মিলিয়ে ফরিদপুরের চারটি আসনেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিরোধী দলগুলোর তৎপরতা বেড়েছে কয়েকগুণ। আগামী নির্বাচনে জেলায় নতুন রাজনৈতিক মেরুকরণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হবে—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ