
অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ৬১ বছরে পদার্পণ করেছেন। জন্মদিনের বিশেষ দিনে তিনি স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
ছবির সঙ্গে দেওয়া বার্তায় তারেক রহমান নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বিএনপি যে পাঁচটি জরুরি অগ্রাধিকার বাস্তবায়নের পরিকল্পনা করেছে তা তুলে ধরেন। তিনি জানান, বর্তমান সময়ে নারীর নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষা করা দেশের জন্য এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
তারেক রহমানের ঘোষিত পাঁচটি অগ্রাধিকার হলো:
১. নারীর ওপর সহিংসতা প্রতিরোধ: নারী নির্যাতন ও হেনস্থার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা।
২. সামাজিক নিরাপত্তা: কর্মক্ষেত্রে এবং সামাজিক পরিবেশে নারীর নিরাপত্তা নিশ্চিত করা।
৩. শিক্ষা ও সচেতনতা: নারী ও মেয়েদের জন্য সমতা ভিত্তিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি।
৪. আইনি সহায়তা: যে কোনো ধরনের যৌন বা সামাজিক নিপীড়নের শিকার নারীর জন্য কার্যকর আইনি সহায়তা প্রদান।
৫. সামাজিক পুনর্বাসন: ভুক্তভোগী নারীদের জন্য পুনর্বাসন এবং মানসিক সহায়তার ব্যবস্থা।
তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নারীদের সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।
বিএনপির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে অভিনন্দন জানানো হয়েছে।


