শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

রাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

পাঠক প্রিয়

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীকে দুর্বৃত্তরা হামলা করে আহত করার ঘটনার প্রতিবাদে ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিবগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ অবরোধ সৃষ্টি করেন।

শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে তিন শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে কাজলা গেট সংলগ্ন এলাকায় গেলে একদল দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। হামলায় ছাত্ররা আহত হলে সহপাঠীরা তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। এ ঘটনার পরপরই শিক্ষার্থীরা কাজলা গেট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। হামলাকারীদের গ্রেপ্তার এবং ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর দাবিতে শিক্ষার্থীরা রাতেই সড়ক অবরোধ অব্যাহত রাখেন।

পুলিশ জানায়, হামলার কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান চলছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ