শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

লাল–সবুজকে আবারও উজ্জীবিত করলেন হামজা–সমিতরা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : বছরজুড়েই ছন্দহারা সময় কাটিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। লেস্টার সিটি কিংবা জাতীয় দল—দুই জায়গাতেই জায়গা করে নেওয়া ও নিজেদের সামর্থ্য প্রমাণে লড়াই করতে হয়েছে তাকে। ফর্মহীনতা, একাদশে অনিয়মিত থাকা কিংবা আঘাত—সব মিলিয়ে বছরটা তাঁর জন্য ছিল কঠিন পরীক্ষার।

তবে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে এসে যেন নতুন করে আলোচনায় ফিরে এলেন তিনি। মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিবেশি ভারতকে ১–০ গোলে হারিয়ে ২২ বছরের খরা ভাঙে বাংলাদেশ। ম্যাচজুড়ে মাঝমাঠে স্থিরতার প্রতীক হয়ে ছিলেন হামজা। বল দখল, ইন্টারসেপশন আর ডিফেন্সিভ কভার—সবখানে নিজেকে নিখুঁতভাবে মেলে ধরে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বাংলাদেশের হয়ে ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের শেষ ভাগে। বাম দিক দিয়ে দারুণ এক দৌড়ে বক্সে ঢুকে পড়েন উইঙ্গার রাকিব হোসেন। তাঁর নিখুঁত কাটব্যাক পাস থেকে সুযোগ তৈরি হয়। বলটা পেয়ে ফরোয়ার্ড শেখ মোরসালিন এক টাচেই নিচু শটে লক্ষ্যভেদ করেন। গোলরক্ষককে ফাঁকি দেওয়া সেই শটেই নিশ্চিত হয় লাল–সবুজের বহু প্রতীক্ষার জয়।

ম্যাচে বল দখলে এগিয়ে ছিল ভারত, তবে বাংলাদেশের রক্ষণভাগ ও মাঝমাঠের সমন্বয় তাদের আক্রমণ ভোঁতা করে দেয়। দ্বিতীয়ার্ধে ভারত সমতা ফেরাতে বেশ চাপ সৃষ্টি করলেও হামজা, তপু বর্মণ ও তারিক কাজী মিলে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেন।

এই জয়ে বাছাইপর্বে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ। সমর্থকেরাও পেয়েছেন স্বস্তি—দীর্ঘ খরা শেষে প্রতিবেশি ভারতের বিপক্ষে জয়, তাও এমন নিয়ন্ত্রিত পারফরম্যান্সে। কঠিন এক বছর পার করা হামজা চৌধুরীর জন্যও এটি প্রেরণাদায়ক এক সন্ধ্যা, যা নতুন মৌসুমে তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

মোরসালিনের গোল, রাকিবের সহায়তা আর পুরো দলের সংগঠিত লড়াই—সব মিলিয়ে লাল–সবুজের জন্য এটি বছরশেষের সবচেয়ে বড় অর্জন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ