শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

নারী কাবাডি বিশ্বকাপে দুর্দান্ত সূচনা বাংলাদেশের

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক : নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শক্তির প্রমাণ রাখল বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম খেলায় উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে পরাজিত করে স্বাগতিকরা চমৎকার সূচনা করে।

ম্যাচের শুরু থেকেই স্মৃতি আক্তার ও রূপালির নেতৃত্বে বাংলাদেশের খেলোয়াড়রা দৃঢ় মনোবল নিয়ে মাঠে নামেন। প্রথমার্ধে দুই দলই আক্রমণ–প্রতিআক্রমণে লড়াই জমিয়ে তোলে। তবে বাংলাদেশ শেষ মুহূর্তে সামান্য এগিয়ে থেকে বিরতিতে যায় ১৪-১২ পয়েন্টে।

বিরতির পর বাংলাদেশের খেলোয়াড়রা আরও আক্রমণাত্মক ও ছন্দময় কাবাডি উপহার দেন। ধারাবাহিক রেইড ও শক্তিশালী ডিফেন্সে দ্বিতীয়ার্ধে দু’বার উগান্ডাকে অলআউট করে তৈরি করে বিস্তর ব্যবধান। শেষ পর্যন্ত ২০ পয়েন্টের জয়ে মাঠ ছাড়ে লাল–সবুজ প্রতিনিধিরা।

উদ্বোধনী দিনের পরিবেশ ছিল উৎসবমুখর। গ্যালারি ভরা ছিল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র–ছাত্রী ও ক্রীড়াপ্রেমীদের করতালিতে। ম্যাচ শুরুর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন এবং দলগুলোর পরিচিতির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বিশ্বকাপের।

বাংলাদেশের কোচ ও কর্মকর্তারা ম্যাচ শেষে জানান, এই জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে এবং পুরো টুর্নামেন্টে ভালো করার প্রত্যাশা জাগাবে। আগামি ম্যাচগুলোতে আরও উন্নত পারফরম্যান্সের আশাবাদও ব্যক্ত করেন তারা।

এই জয়ে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দুয়ার খুলে গেল বলেই মনে করছেন ক্রীড়া বিশ্লেষকেরা।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ