শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

নাইজেরিয়ার কোচের ‘কালো জাদু’ অভিযোগ: রাবাতে বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর নতুন বিতর্ক

পাঠক প্রিয়

খেলা ডেস্ক : আফ্রিকান ফুটবলে ‘কালো জাদু’ বা ভুডু নিয়ে অভিযোগ নতুন নয়। বহু বছর ধরেই ম্যাচের ফলাফলকে প্রভাবিত করতে প্রতিপক্ষ দল এমন অদৃশ্য শক্তি ব্যবহার করে—এমন বক্তব্য এসেছে খেলোয়াড় ও কোচদের কাছ থেকে। রাবাতে গতকাল রাতে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে পরাজয়ের পর সেই পুরোনো বিতর্কই ফের উসকে দিলেন নাইজেরিয়ার কোচ এরিক শেলা।

মরক্কোর রাজধানী রাবাতে গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে বিশ্বকাপের পথ থেকেই ছিটকে যায় নাইজেরিয়া। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে শেলা দাবি করেন, ‘মাঠের খেলায় আমরা পিছিয়ে ছিলাম না। কিন্তু কিছু অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। মনে হয়েছে যেন আমাদের ওপর কোনো ভুডুর প্রভাব ছিল।’ তিনি আরও বলেন, আফ্রিকার ফুটবলে অদৃশ্য শক্তি ব্যবহার করে ফলাফল বদলে দেওয়া—এমন অভিযোগ বহু পুরোনো, এবং এই ম্যাচেও তিনি সেটির ছাপ দেখেছেন।

শেলার এমন বক্তব্যে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আফ্রিকায় ফুটবল সংস্কৃতির অংশ হিসেবেই বহুস্থানে ‘কালো জাদু’ বা আধ্যাত্মিক শক্তির প্রসঙ্গ উঠে আসে। তবে আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলো এসব অভিযোগকে কুসংস্কার বা গুজব হিসেবেই দেখে থাকে।

মরক্কোর ফুটবল কর্মকর্তারা অবশ্য শেলার অভিযোগকে ‘অবাস্তব ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তাদের দাবি, নাইজেরিয়ার পরাজয় পুরোপুরি মাঠের পারফরম্যান্সের ফল।

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়ায় নাইজেরিয়ান সমর্থকদের হতাশা তুঙ্গে। এরমধ্যেই কোচের এমন মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে—যা সম্ভবত আফ্রিকান ফুটবলে পুরোনো কুসংস্কারের আলোচনাকে আরও তীব্র করবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ