মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পাঠক প্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : জুলাইসহ সব গণহত্যার বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে, এছাড়া (কার্যক্রম) নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতা প্রতিরোধে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শুরু হওয়া মিছিলটি ঢাকা কলেজ থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে পৌঁছে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম শাকিল এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে নিরপেক্ষ ও সুবিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা জুলাই সনদকে আইনিভাবে কার্যকর করার পাশাপাশি গণহত্যার সকল দায়ীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

ছাত্রশিবির নেতারা উল্লেখ করেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতা দেশ ও জাতির জন্য হুমকিস্বরূপ। তারা দাবি করেন, সরকারের উচিত শান্তিপূর্ণভাবে দেশকে স্থিতিশীল রাখা এবং সব ধরনের নাশকতামূলক কার্যক্রম প্রতিহত করা।

সমাবেশ শেষে মিছিলের অংশগ্রহণকারীরা ন্যায়বিচার ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে স্লোগান দেয় এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেমের প্রতিজ্ঞা পালনের আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ