সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

অনলাইনে চলছে আওয়ামী লীগের হাস্যরসের ‘লকডাউন’ : ইনকিলাব মঞ্চ

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতারা স্যুটকেস গুছিয়ে দেশ ছেড়ে চলে গেছেন বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তিনি বলেন, এখন তাঁরা বিদেশে বসেই বাংলাদেশে ‘লকডাউন’ ডেকেছেন, যা অনলাইনে চলছে।

আজ বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে শরিফ ওসমান হাদি বলেন, ‘দেশে না থেকেও তারা লকডাউন ঘোষণা করছে। তাঁদের নেতা-কর্মীরা বাংলামোটরে “জয়” বলে যাত্রাবাড়ী গিয়ে “বাংলা” বলছেন। এই নাটকীয়তা এখন হাস্যরসের পর্যায়ে পৌঁছেছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখন চাইলে দিল্লিতে একটি ম্যারাথন আয়োজন করতে পারেন। একমাত্র সেখানেই তাঁরা চ্যাম্পিয়ন হতে পারবেন।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, দেশের মানুষ এখন পরিবর্তনের পথে, বিদেশে পালিয়ে গিয়ে কিংবা অনলাইনে “লকডাউন” ডেকে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না।

সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, জনগণ এখন একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করছে, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ