বুধবার, মে ২৭, ২০২৬

চট্টগ্রামে ফুটবল খেলতে গিয়ে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বিজয় দত্ত (২২) ফুটবল খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউটের মাঠে এ ঘটনা ঘটে।

সহপাঠীরা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন বিজয়। খেলার একপর্যায়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন। পরে সহপাঠীরা দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, বিজয় দত্ত ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির ষষ্ঠ পর্বের শিক্ষার্থী ছিলেন। বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ তাঁর মৃত্যু হয়। সেখানে কোনো আঘাত পাননি তিনি। তিনি পরিবারের সঙ্গে নগরের আগ্রাবাদ এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলায়। উপজেলার তৈলার দ্বীপ এলাকার শিবলু দত্তর ছেলে বিজয়।

আজ বুধবার সকালে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজয়ের মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ইনস্টিটিউট প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ