
ক্রীড়া প্রতিবেদক : আজ সোমবার দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর। তবে ইংল্যান্ডে বিমানবন্দরে পৌঁছাতে দেরি করায় নির্ধারিত ফ্লাইটটি মিস করেন তিনি। পরে পাঁচ ঘণ্টা পরের আরেকটি ফ্লাইটে অবশেষে ঢাকায় এসে পৌঁছান হামজা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ইমতিয়াজ হামিদ। বিমানবন্দর থেকে হামজাকে সরাসরি হোটেলে নেওয়া হয়।
জাতীয় দলের আসন্ন অনুশীলন ক্যাম্পে অংশ নিতে এই মিডফিল্ডারের ঢাকায় আসা। ইংল্যান্ডে লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারকে নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।


