রবিবার, মে ১০, ২০২৬

মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে জাইকার ভিডিওগ্রাফি প্রতিযোগিতা

পাঠক প্রিয়

এমআরটি লাইন ৬ প্রকল্পে মেট্রোরেলে যাত্রীদের ব্যক্তি ভ্রমণ অভিজ্ঞতার গল্প তুলে ধরতে ভিডিওগ্রাফি প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ।  

#মাইএমআরটিএক্সপেরিয়েন্স (#MyMRTExperience) শীর্ষক প্রতিযোগিতায় সকল নাগরিক, চলচ্চিত্র নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের মেট্রোরেল ভ্রমণে নিজেদের প্রতিদিনকার অভিজ্ঞতা ভিডিওতে ধারণ করার আহ্বান জানানো হয়। এমআরটি কীভাবে যাত্রীদের দৈনন্দিন জীবন পরিবর্তনের পাশাপাশি রাজধানীর নগর পরিবহন ব্যবস্থার উন্নতিতে ভূমিকা রেখেছে, তা তুলে ধরাই এ প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণে, অংশগ্রহণকারীদের #মাইএমআরটিএক্সপেরিয়েন্স (#MyMRTExperience), #জাইকাবাংলাদেশ (#JICABangladesh) ও #ঢাকামেট্রোরেল (#DhakaMetroRail), ব্যবহার করে ফেসবুকে ধারণকৃত ভিডিও (সর্বোচ্চ দৈর্ঘ্য ২ মিনিট) আপলোড করতে হবে।

ভিডিও পোস্ট করার পরে অংশগ্রহণকারীদের এ লিঙ্কে (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdFzPtrQ6wE3tYtUQbcd0I_Uei12-zw0YWzRS2_mFQdxqutGA/viewform) গিয়ে ফরম পূরণ করতে হবে।

উল্লেখিত হ্যাশট্যাগসহ আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ধারণকৃত ভিডিও আপলোড করতে হবে।

প্রতিযোগীরা শুধুমাত্র নিজেদের ধারণ করা ভিডিও আপলোড করতে পারবেন। নিশ্চিত করতে হবে, তারা অরিজিনাল কনটেন্ট আপলোড করছেন। একজন প্রতিযোগী শুধু একবারই কনটেন্ট জমা দিতে পারবেন। পাশাপাশি, প্রতিযোগীদের প্রতিযোগিতায় অংশগ্রহণে নিজেদের ফেসবুক প্রোফাইল পাবলিক করে নিতে হবে।  

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে পুরস্কার। সেরা তিন ভিডিওর জন্য দেয়া হবে মোট ৫০ হাজার টাকা। প্রতিযোগিতার প্রতিপাদ্যের সাথে মিল রেখে সৃজনশীলতা, কারিগরি মান, প্রভাব, অংশীদারিত্ব ও উদ্ভাবনী দিকসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রতযোগীদের ভিডিওগুলো মূল্যায়ন করা হবে।

প্রতিযোগিতার নিয়ম ও শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে ভিজিট করুন জাইকা বাংলাদেশ ফেসবুক পেজ:
https://www.facebook.com/JicaBangladesh/

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ