শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, যুবক গ্রেফতার

পাঠক প্রিয়

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

জামায়াতে ইসলামীকে অবলম্বন করতে হবে মহানবীর সংবিধান ‘মদিনা সনদ’ : ড. সুফি সাগর সামস্

সার্বজনীন স্থায়ী শান্তি, ভ্রাতৃত্ব, নিরাপত্তা, মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও ইসলামি রাষ্ট্রব্যবস্থায় মদিনা সনদ এর বিকল্প নেই। মদিনা সনদ পৃথিবীর...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক...

রংপুরের মিঠাপুকুরে গোপন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ জুন) বিকেলে অভিযান চালিয়ে উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন থেকে অভিযুক্ত লেবু মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়। এর আগে সকালে এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা করেন।

লেবু মিয়া উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের পিরোজপুর গ্রামের এমদাদুল মিয়ার ছেলে।

রোববার (১৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মিয়ারহাট বাজারে লেবু মিয়ার একটি কসমেটিকস অ্যান্ড কম্পিউটারের দোকান আছে। বাজারের পাশে একটি কোচিং সেন্টারে পড়তেন ভুক্তভোগী ওই ছাত্রী। প্রায় তিন মাস আগে থেকে দোকানদার লেবু ওই ছাত্রীকে ফলো করছিলেন। সম্প্রতি লেবু মিয়া ওই ছাত্রীকে দোকানে ডেকে নিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ভিডিও ধারণ করে রাখেন। এরপর ব্ল্যাকমেইল করে একাধিকার ধর্ষণ করেন লেবু মিয়া।

সর্বশেষ গত ১৫ জুন বিকেলে ওই ছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে লেবু মিয়া ভিডিও ডিলিট করার আশ্বাস দিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। সেদিন রাতভর ওই ছাত্রীকে ধর্ষণ করেন।
এদিকে মেয়েকে না পেয়ে সারারাত ধরে খুঁজতে থাকেন তার স্বজনরা। পরদিন সকালে বিকল্প পথে ওই ছাত্রীকে তার বাড়িতে পৌঁছে দেন লেবু। এরপর সারারাত কোথায় ছিল জানতে চাইলে মেয়েটি পরিবারের লোকজনের কাছে সবকিছু খুলে বলে। পরে এ ঘটনায় তার বাবা মিঠাপুকুর থানায় মামলা করেন।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান সময় সংবাদকে বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই লেবু মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া মেয়েটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার পর পরিবারের জিম্মায় দেয়া হয়।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ