বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

দুঃসময়ে মেসির পাশে বন্ধু নেইমার

পাঠক প্রিয়

লিগ ওয়ানে অ্যাজাক্সিওর বিপক্ষে বড় জয় পায় পিএসজি। সেই ম্যাচে যখনই মেসির পায়ে বল গেছে, তখনই দুয়ো দিয়েছে ক্লাবটির সমর্থকরা। ৫-০ গোলে পিএসজি জয় পাওয়ার দিনে গোল পাননি মেসি। কঠিন এই সময়ে মেসি পাশে পেয়েছেন ক্লাব সতীর্থ, ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে।

 

চোটের কারণে মাঠের বাইরে থাকা পিএসজির এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মেসিকে সমর্থন দিতে গ্যালারিতে বসে ফোনে যুক্ত করেছেন তাদের আরেক বন্ধু লুইস সুয়ারেজকেও। মনে হচ্ছিল যেন বার্সেলোনার সেই বিখ্যাত এমএসএন ত্রয়ী আবার এক হয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সুয়ারেজের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে নেইমার লিখেন, ‘একসঙ্গে আমাদের বন্ধু লিওনেল মেসিকে দেখছি।’ নেইমারের সেই পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সুয়ারেজও। উরুগুয়ের তারকা এই ফুটবলার লিখেন, ‘আমি সব সময় গ্রেটদের সম্মান করি।’

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ