শনিবার, আগস্ট ২৯, ২০২৬

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো হায়দরাবাদ

পাঠক প্রিয়

দিল্লি ক্যাপিটালসকে ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়ে আইপিএলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো সানরাইজার্স হায়দরাবাদ। গতকাল আগে ব্যাট করে দিল্লিকে ২২০ রানের বড় লক্ষ্য দেয় ডেভিড ওয়ার্নারের দল। জবাবে ১৯ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় দিল্লি।
এই জয়েও ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে হায়দরাবাদ। তবে চেন্নাই সুপার কিংস ছাড়া (১২ ম্যাচে ৮ পয়েন্ট) বাকি ৭ দলেরই প্লে-অফের সম্ভাবনা টিকে আছে। টানা তিন হারে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে দিল্লি ক্যাপিটালস। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সমান ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্স।
মঙ্গলবার দুবাইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ২১৯/২ সংগ্রহ করে হায়দরাবাদ।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান ওপেনার ঋদ্ধিমান সাহার। ৪৫ বলে ১২ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। অধিনায়ক ওয়ার্নার ৩৪ বলে খেলেন ৬৬ রানের ইনিংস। মানিশ পান্ডে ৩১ বলে ৪৪ ও কেন উইলিয়ামসন ১০ বলে ১১ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে এনরিক নরতিয়ে ও মুরুগান অশ্বিন একটি করে উইকেট নেন।
রান তাড়ায় পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৪ রান তোলে লক্ষ্যেই ছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু রশিদ খানের মারাত্মক বোলিংয়ে ভেঙে পড়ে তাদের লাইনআপ। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন আফগান লেগিস্পনার। সন্দ্বীপ শর্মা ও নটরাজনের শিকার ২টি করে উইকেট। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩৬ রান আসে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তের ব্যাট থেকে। ওপেনার আজিঙ্কা রাহানে ২৬ ও শেষ দিকে তুষার দেশপান্ডে ২০ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হন ঋদ্ধিমান সাহা।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ