বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

আইপিএলে নতুন নজির কোহলির

পাঠক প্রিয়

মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মারা পারেননি। সেই কৃতিত্বই এবার অর্জন করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে একই দলের হয়ে ‌২০০টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন বিরাট।

মোট ম্যাচ খেলার হিসেবে বিরাটের থেকে কিছুটা এগিয়ে মহেন্দ্র সিং ধোনি। কিন্তু মাঝে দু’‌বছর চেন্নাই সুপার কিংস নির্বাসিত থাকায় পুনের হয়ে খেলেন মাহি। রোহিত মুম্বাইয়ের দলে সুযোগ পাওয়ার আগে ডেকান চার্জাসের হয়েও খেলেছেন। কিন্তু বিরাট আইপিএল শুরু হওয়ার দিন থেকেই আরসিবির সদস্য ছিলেন।

দল যেখানে মোট ২০৪টি ম্যাচ (আইপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে) খেলেছে, সেখানে বিরাট মাঠে নেমেছেন ২০০টি ম্যাচে অর্থাৎ মাত্র ৪টি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। আর গত বৃহস্পতিবার মাঠে নেমেই এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ