মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

প্রচারণার মাঠে এখন বাইডেন একা

পাঠক প্রিয়

করোনা ভাইরাস নিয়ে অতি সতর্কতার কারণে মাসের পর মাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে বিদ্রুপ করে আসছিলেন। কিন্তু নির্বাচনের আর অল্পদিন বাকি থাকতে ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ায় প্রচারণার মাঠে এখন কেবল বাইডেনই থাকছেন।

তবে ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ায় তা হোয়াইট হাউসের দৌড়ে কতোটা প্রভাব ফেলবে এতো তাড়াতাড়ি সেটা বলা সম্ভব নয়।
গত মঙ্গলবার উভয় প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রথম টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প টিটকারী করে বলেছিলেন, বাইডেন সম্ভবত ২শ’ ফুট দূর থেকে কথা বলবেন। আর মুখে পরে থাকবেন আমার এ যাবত দেখা সবচেয়ে বড়ো মাস্ক।
যুক্তরাষ্ট্রে করোনা শুরুর প্রথম মাসগুলোতে বাইডেন দেলওয়ারে তার বাড়িতেই আইসোলেশানে ছিলেন। ওই সময়ে ট্রাম্প জো বাইডেনকে ‘স্লিপি জো’ বলে তিরস্কার শুরু করেন। তিনি আরো বলেন, বাইডেন তার বেসমেন্টেই লুকিয়ে আছেন। কিন্তু শুক্রবার করোনা পজিটিভ ধরা পড়ার পর ট্রাম্প প্রথমে নিজ বাসস্থানে পরে এখন হাসপাতালে আইসোলেশানে থাকতে বাধ্য হচ্ছেন।
এদিকে বাইডেন ঘোষণা দিয়েছেন তার করোনা নেগেটিভ এবং তিনি প্রচারণার উদ্দেশ্যে মিশিগান রয়েছেন।
গ্রান্ড র‌্যাপিডস এ পৌঁছার পর এক বক্তব্যে বাইডেন বলেন, এটি কোন রাজনীতির বিষয় নয়। আমাদের ভাইরাসটিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটি নিজে নিজেই দূর হবে না।
উল্লেখ্য, ট্রাম্প বারবারই বলেছেন, করোনা ভাইরাস এমনিতেই চলে যাবে।
এছাড়া বাইডেন জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মাস্ক পরুন, হাত ধোন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। বাইডেন কখনই তার প্রতিদ্বন্দ্বীর সরাসরি সমালোচনা করেননি। বরং তার প্রতি উষ্ণ শুভেচ্ছা জানিয়েই তার বক্তব্য শেষ করেন।
এদিকে তার প্রচারণা দল বলছে, শুক্রবার ট্রাম্পের বিরুদ্ধে প্রচারের জন্য থাকা সকল নেতিবাচক বক্তব্য তারা সরিয়ে নিয়েছে। ট্রাম্পের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে ট্রাম্প ও বাইডেনের মধ্যে পরবর্তী বিতর্ক ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

—গ্রান্ড র‌্যাপিডস (যুক্তরাষ্ট্র), ৩ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক)

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ