শনিবার, জুন ২৭, ২০২৬

একেবারে কম মূল্যে ইন্টারনেট পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

পাঠক প্রিয়

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

 

শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বড় সুখবর দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ‘নামমাত্র’ মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ পাবে।প্রতিমাসে ১০০ টাকা রিচার্জে সুবিদাটি পাবে শিক্ষার্থীরা।

 

করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক এই সেবা দিতে সম্মত হয়েছে।

দেশে বর্তমানে প্রায় ৩৯ লাখ শিক্ষার্থী রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরেও অনলাইন ক্লাস চলছে, তাই সব ছাত্রছাত্রীকে একই ধরনের ইন্টারনেট সেবা দেয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

বিষয়টি নিশ্চিত করে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, করোনা মহামারীর সময়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে সরকার নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ প্রদানের এই উদ্যোগ নিয়েছে।

এই পদক্ষেপ বিশেষ সময়ে উচ্চশিক্ষায় যুগান্তকারী অবদান রাখবে। এজন্য তিনি শিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং টেলিটককে ধন্যবাদ জানান।

জানা গেছে, ইউজিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের জন্য বিডিরেন প্ল্যাটফরম ব্যবহার করছে। এতদিন এই সেবাটি কেবল শিক্ষকরা নিতেন। করোনা পরিস্থিতি শুরু হলে এই প্ল্যাটফরম ব্যবহার করে শিক্ষার্থীদের সাধারণ পাঠদান কার্যক্রম শুরু হয়।

কিন্তু শিক্ষক-শিক্ষার্থী উভয় পক্ষকেই বাজার দরে ইন্টারনেট কিনে ক্লাস নেয়া ও গ্রহণের কাজ করতে হচ্ছে। এমন অবস্থায় প্রস্তাব আসে অনলাইনে ক্লাসে ব্যয় বেড়ে যাওয়ায় ইন্টারনেট চার্জ কমানো হোক। পারলে বিনামূল্যে শিক্ষার্থীদের এই সেবা দেয়া হোক।

দেশে বর্র্তমানে ১৫৪টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। এগুলোর মধ্যে ৪২টি পাবলিক ও ৬৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিডিরেন প্ল্যাটফরম ব্যবহার করছে। বর্তমানে মাত্র ৭ হাজার সক্ষমতা আছে এই প্ল্যাটফরমের। তবে নতুন সিদ্ধান্তের কারণে এটির সক্ষমতা ৪০ লাখ করা হতে পারে বলে জানা গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্রছাত্রীরা জুম অ্যাপলিকশনের মাধ্যমে অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। এজন্য শিক্ষার্র্থীদেরকে টেলিটকের নেটওয়ার্কের আওতায় থাকতে হবে। ইউজিসি এ ব্যাপারে গুগল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

গুগলও এক্ষেত্রে বিশেষ ছাড় দিচ্ছে বলে ইউজিসির শীর্ষ পর্যায়ের সূত্র জানিয়েছে। অন্যদিকে জুম ব্যবহারের জন্য দরকার ইন্টারনেট। কম মূল্যে জুমের সার্ভিস পেলেও ইন্টারনেট এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছিল।

এ অবস্থায় টেলিটক কর্তৃপক্ষ প্রতিমাসে ১০০ টাকা রিচার্জের বিনিময়ে এই সুবিধা দেয়ার ব্যাপারে রাজি হয়েছে। রিচার্জকৃত টাকা শিক্ষার্থীর মূল অ্যাকাউন্টে জমা হবে। এই টাকা ভয়েস কল ও ডাটার জন্য ব্যয় করা যাবে।

অব্যবহৃত টাকা পরবর্তী রিচার্জে যোগ হবে। তবে ১০০ টাকার নিচে রিচার্জ করলে এবং সিমে ন্যূনতম ডাটা না থাকলে এই সুবিধা ভোগ করা যাবে না।

ইউজিসি সচিব (চলতি দায়িত্ব) ড. ফেরদৌস জামান যুগান্তরকে বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পরামর্শে কিছুদিন আগে ইউজিসি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে বা নামমাত্র মূল্যে ইন্টারনেট সেবা দিতে অনুরোধপত্র পাঠায়।

এর পরিপ্রেক্ষিতে ৩৯ লাখ শিক্ষার্থী নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যবহারের এই সুবিধা পাচ্ছে। সুবিধার আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও থাকবেন। দেশে বর্তমানে প্রায় ৩২ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষক আছেন।

তিনি আরও জানান, ছাত্রছাত্রীরা যাতে স্বল্প খরচে ডিজিটাল ডিভাইসের এক্সেস এবং ইন্টারনেট সুবিধা পেতে পারে, এ বিষয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সম্প্রতি শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

জানা গেছে, শিক্ষার্থীরা যেন বিনামূল্যে অনলাইন এডুকেশন রিসোর্স ব্যবহার করতে পারে, সে লক্ষ্যে বিডিরেন ২১ জুলাই টেলিটকসহ সব মোবাইল অপারেটরকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠায়।

পরে এ নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। টেলিটক ২৮ আগস্ট এ ব্যাপারে সম্মতিপত্র দিয়েছে। পত্রে টেলিটক জানায়, জাতীয় এ সংকটে বিডিরেনের মহতি এ উদ্যোগে যুক্ত হতে পেরে সংস্থাটি ভাগ্যবান মনে করছে।

টেলিটক মনে করে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিশাল একটি অংশ অনলাইন ক্লাসের সময় তাদের নেটওয়ার্কের আওতায় আসবে।

এদিকে স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের পিতামাতার সংগঠন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবীর দুলু এক বিবৃতিতে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে নামমাত্র মূল্যে ইন্টারনেট দেয়ার এই উদ্যোগ যুগান্তকারী।

শিক্ষাবান্ধব সরকারের এটি মহতি উদ্যোগ। তবে এই উদ্যোগ আরও জনবান্ধব হবে যদি প্রাথমিক এবং মাধ্যমিকের শিক্ষার্থীদেরও একই মূল্যে ইন্টারনেট দেয়া হয়। সব শিক্ষার্থীকেই এই সুবিধাটি দেয়া হোক। এজন্য প্রয়োজনে বিশেষ সিম প্রবর্তনের পরামর্শ দেন তিনি।

সুত্রঃযুগান্তর।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ