শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানে বিরোধীদলীয় নেতার নোটিশ

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২৯ মার্চ: সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের লক্ষ্যে সংবিধান সম্পর্কিত ৬৮ ধারায় নোটিশ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নোটিশ দেন। পরে বিকেল ৩টায় প্রায় ১৩ দিন পর আবারও বসে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন।

অধিবেশনকে কেন্দ্র করে সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা পৃথক পৃথক বৈঠকে অংশ নেন। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন বৈঠকে মুলতবি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিকে, অধিবেশন শুরুর আগে দুপুর দেড়টায় শুরু হয় সরকারি দলের সংসদীয় সভা। এতে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

অন্যদিকে, অধিবেশন শেষে বিশেষ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানান, ২৪টি অধ্যাদেশে এখনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। এসব বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে।

তিনি আরও জানান, আজকের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করা হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন।

রাজনৈতিক অঙ্গনে ব্যস্ততা

সংসদ অধিবেশন ঘিরে দিনভর রাজনৈতিক তৎপরতা ও একাধিক বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ