মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজে যান চলাচল ডিএমপির ট্রাফিক নির্দেশনা

পাঠক প্রিয়

বাসস

ঢাকা: আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নগরবাসীকে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচলের জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা অনুসরণ করতে অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, বিদেশি কুটনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউতে কনসার্ট অনুষ্ঠিত হবে।

ডিএমপি কমিশনার জানিয়েছেন, সকাল ৭টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ারকে কেন্দ্র করে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে। আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ব্যতীত অন্য কোনো যানবাহন পার্কিং বা চলাচলে পারবেন না। কুচকাওয়াজের জন্য নিম্নলিখিত প্রধান সড়ক ও ক্রসিংসমূহে ডাইভারশন কার্যকর হবে:

  • বেগম রোকেয়া সরণি – আগারগাঁও লাইট ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং
  • প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড)
  • সৈয়দ মাহাবুব মোরশেদ রোড – শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও ক্রসিং
  • জুলাই স্মৃতি যাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) থেকে উড়োজাহাজ ক্রসিং

ডাইভারশন অনুযায়ী যানবাহনসমূহ:

  • জাহাঙ্গীরগেট থেকে আসা যানবাহন বিজয়সরণি রাইট টার্ন করে উড়োজাহাজ ক্রসিং ও লেকরোড হয়ে মিরপুর রোড ব্যবহার করবে।
  • মিরপুর-১০ থেকে বেগম রোকেয়া সরণি হয়ে মহাখালী/বিজয়সরণি/ফার্মগেট/ধানমন্ডি/নিউমার্কেট অভিমুখে চলাচলকারীদের ডাইভারশন দেওয়া হয়েছে।
  • ফার্মগেট ও বিজয় সরণি থেকে আগত যানবাহন খেজুরবাগান ও মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড ব্যবহার করবে।
  • ধানমন্ডি থেকে আগত যানবাহন মিরপুর রোড-টেকনিক্যাল মোড় ব্যবহার করবে।
  • মিরপুর-শ্যামলী-শিশুমেলা থেকে আগত যানবাহন মিরপুর রোড, মানিক মিয়া এভিনিউ, খেজুরবাগান, ফার্মগেট ও বিজয় সরণি ব্যবহার করবে।

ডিএমপি নাগরিকদের কাছে শান্তিপূর্ণ ও সুষ্ঠু কুচকাওয়াজ ও অনুষ্ঠান উপভোগের জন্য এই নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ