বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

ঈদুল ফিতর বিশ্বজনীন সম্প্রীতি ও মানবিকতার বার্তা বহন করে: সুফি সাগর সামস্

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, শুক্রবার : পবিত্র রমজান মাসকে মানবজাতির জন্য হিদায়াত, সুস্পষ্ট পথনির্দেশ এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী হিসেবে উল্লেখ করে ঈদুল ফিতরকে বিশ্বজনীন ঐক্য ও সম্প্রীতির উৎসব হিসেবে তুলে ধরেছেন বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর সামস্।

শুক্রবার (ঈদুল ফিতর উপলক্ষে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, রমজান মাসে নাজিল হওয়া পবিত্র কুরআন কেবল মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশনা। এতে মানবিকতা, ন্যায়বিচার এবং সহমর্মিতার শিক্ষা রয়েছে।

পবিত্র কুরআনের সুরা বাকারা ৬২ নং আয়াত উল্লেখ করে তিনি বলেন, মুসলিম, ইয়াহুদী, খৃষ্টান ও সাবেঈন যারা আল্লাহর একত্ববাদ অর্থাৎ এক ইশ্বরে বিশ্বাস রাখে, পরকালে বিশ্বাস করে এবং সৎকর্ম সম্পাদন করে—তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে এবং তাদের কোনো ভয় বা দুশ্চিন্তা থাকবে না।

সুফি সামস্ আরও বলেন, মহানবী হযরত মুহম্মদ (স) ছিলেন সমগ্র মানবজাতির জন্য প্রেরিত নবী। তিনি মদিনা রাষ্ট্রে সকল ধর্মের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেন, যা আন্তঃধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।

ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনার পর ঈদ এসেছে বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা ও মানবিকতার বার্তা নিয়ে। এই উৎসব হোক সব মানুষের মিলনমেলা।

তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “যুদ্ধমুক্ত হোক পৃথিবী। ঈদের আনন্দ পৌঁছে যাক বিশ্বের প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে এবং প্রতিটি মানুষের কাছে।”

বার্তার শেষে সুফি সাগর সামস্ বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির পক্ষ থেকে দেশের জনগণসহ বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ এবং সকল মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক জানান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ